• সৌদি বিমানবন্দরে বোমা ফেলল ইয়েমেনি ড্রোন

    সৌদি বিমানবন্দরে বোমা ফেলল ইয়েমেনি ড্রোন

    মে ২৬, ২০১৮ ১৬:৫৬

    সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা বিমানবন্দরে ইয়েমেনের কয়েকটি ড্রোন থেকে বোমা হামলা চালানো হয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা এ খবর দিয়েছে।

  • ইয়েমেনি বাহিনীর হামলায় বড় ধরনের বিপর্যয়ের মুখে সৌদি বাহিনী (ভিডিও)

    ইয়েমেনি বাহিনীর হামলায় বড় ধরনের বিপর্যয়ের মুখে সৌদি বাহিনী (ভিডিও)

    মে ২৬, ২০১৮ ১৪:০১

    ইয়েমেনি স্নাইপার এবং রকেট হামলায় সৌদি বাহিনীসহ রিয়াদ নেতৃত্বাধীন অস্ত্রধারী ও তাদের সামরিক যান ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছে। দেশটির সেনাবাহিনী একটি ভিডিও ফুটেজ প্রকাশ এ খবর দিয়েছে।

  • ক্রেতা সৌদি ও আমিরাত: লক্ষাধিক গাইডেড বোমা বিক্রি করবে আমেরিকা

    ক্রেতা সৌদি ও আমিরাত: লক্ষাধিক গাইডেড বোমা বিক্রি করবে আমেরিকা

    মে ২৩, ২০১৮ ০৭:৫৯

    সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে এক লাখ ২০ হাজার গাইডেড বোমা বিক্রির জন্য কাজ করছে আমেরিকা। এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মার্কিন কংগ্রেসকে বিষয়টি পর্যালোচনা করে দেখার আহ্বান জানিয়েছে।

  • সৌদি রাজা ও যুবরাজকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান প্রিন্স খালেদের

    সৌদি রাজা ও যুবরাজকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান প্রিন্স খালেদের

    মে ২২, ২০১৮ ১৪:৫৪

    সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে ক্ষমতাচ্যুত করার আহবান জানিয়েছেন প্রিন্স খালেদ বিন ফারহান। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম 'মিডল ইস্ট আই'-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের জন্য তার দুই চাচা প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজ ও প্রিন্স মুকরিন বিন আব্দুল আজিজের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, তার আহবানে ইতোমধ্যে অনেকেই সাড়া দিয়েছেন।

  • সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সেনারা

    সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সেনারা

    মে ২১, ২০১৮ ০৯:৫৭

    সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের বিপ্লবী সেনারা। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের আকাশে ওড়ার সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

  • সৌদি বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা

    সৌদি বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা

    মে ২১, ২০১৮ ০৯:০৪

    ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের জিজান প্রদেশের একটি বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। সৌদি আরবের বর্বর বিমান হামলার জবাবে এ হামলা চালিয়েছে আনসারুল্লাহ যোদ্ধারা।

  • সৌদি সেনাঘাঁটিতে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা

    সৌদি সেনাঘাঁটিতে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা

    মে ২০, ২০১৮ ১২:২০

    সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি সেনাঘাঁটিতে ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা গতকাল (শনিবার) নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাদ্‌র-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।

  • সৌদির  ভাড়াটে সেনা অবস্থানে আরো ক্ষেপণাস্ত্র হামলা

    সৌদির ভাড়াটে সেনা অবস্থানে আরো ক্ষেপণাস্ত্র হামলা

    মে ১৭, ২০১৮ ১৪:২১

    ইয়েমেনে সেনাবাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহিজ প্রদেশে সৌদি আরবের ভাড়াটে বাহিনীর অবস্থানে দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। দারিদ্রপীড়িত দেশটির ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা এ হামলা চালায়।

  • সৌদি সেনা অবস্থানে আরো ক্ষেপণাস্ত্র হামলা

    সৌদি সেনা অবস্থানে আরো ক্ষেপণাস্ত্র হামলা

    মে ১৫, ২০১৮ ১৬:০৬

    ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের একটি সামরিক ঘাঁটির ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্বল্প পাল্লার বাদ্‌র-১ নামের এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে।  

  • সৌদি ফয়সাল সেনাঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন

    সৌদি ফয়সাল সেনাঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন

    মে ১৫, ২০১৮ ১৫:২৭

    ইয়েমেনের সেনাবাহিনী আজ(মঙ্গলবার) সৌদি আরবের সেনা ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনীর সহায়তায় দেশটির সেনাবাহিনী এ হামলা চালায়। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন জিজানের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে।