• সৌদিকে দ্বীপ হস্তান্তর: বিক্ষোভকারীদের বিরুদ্ধে সিসির হুমকি

    সৌদিকে দ্বীপ হস্তান্তর: বিক্ষোভকারীদের বিরুদ্ধে সিসির হুমকি

    এপ্রিল ২৪, ২০১৬ ১৯:৩১

    সৌদি আরবের কাছে মিশরের দুটি দ্বীপ হস্তান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠা জনগণকে হুঁশিয়ার করে স্বৈরশাসক জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। মিশরের জনগণ এ ইস্যুতে বিক্ষোভে ফুঁসে উঠেছে এবং সরকার-বিরোধী বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে। সোমবার এ বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।

  • সৌদি আরবে দাম বাড়ানোর জেরে চাকরি হারালেন পানি ও বিদ্যুৎমন্ত্রী

    সৌদি আরবে দাম বাড়ানোর জেরে চাকরি হারালেন পানি ও বিদ্যুৎমন্ত্রী

    এপ্রিল ২৪, ২০১৬ ১৭:২৩

    সৌদি আরবের পানি ও বিদ্যুৎমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির রাজা সালমান বিন আবদুলআজিজ বিন আস সৌদ। পানি ও বিদ্যুৎতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশটির জনগণের ক্ষোভ কমানোর জন্য পানি ও বিদ্যুৎমন্ত্রী আবদুল্লাহ আল-হোসেইনকে রাজ ফরমানের বলে বরখাস্ত করা হয়।

  • আরো এক শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ড দিচ্ছে সৌদি আরব

    আরো এক শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ড দিচ্ছে সৌদি আরব

    এপ্রিল ২৩, ২০১৬ ২০:২৮

    সৌদি আরব আরো এক শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউসুফ আল-মোশেইখাস নামে ওই শিয়া মুসলমানের মৃত্যুদণ্ডের রায়ে সৌদি আরবের একটি আদালত অনুমোদন দেয়ার পর বিষয়টি চূড়ান্ত হয়েছে। শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর আন-নিমরের শিরশ্ছেদ কার্যকরের চার মাসের মাথায় নতুন করে আরো এক শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছে সৌদি সরকার।

  • বাজেট ঘাটতি মেটাতে ১০০০ কোটি ডলার ঋণ করছে রিয়াদ

    বাজেট ঘাটতি মেটাতে ১০০০ কোটি ডলার ঋণ করছে রিয়াদ

    এপ্রিল ২১, ২০১৬ ০৯:০৪

    সৌদি আরব বাজেট ঘাটতি মেটানোর জন্য ১০০০ কোটি ডলার ঋণ করছে। অপরিশোধিত তেল রাজস্ব কমে যাওয়ায় দেশটির রেকর্ড পরিমাণ বাজেট ঘাটতি দেখা দিয়েছে এবং এটি ৯৮০০ কোটি ডলারে যেয়ে ঠেকেছে। আর এ ঘাটতি পূরণের জন্য রিয়াদ সরকার বিদেশি ঋণের দিকে হাত বাড়িয়েছে। মার্কিন, ইউরোপ এবং এশিয়ার ব্যাংকগুলো থেকে অর্থ কর্জ করছে দেশটি।

  • ‘হজে লোক পাঠানোর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে সৌদি আরব’

    ‘হজে লোক পাঠানোর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে সৌদি আরব’

    এপ্রিল ১৯, ২০১৬ ০৬:৩২

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনা বিষয়ক মন্ত্রী আলী জান্নাতি অভিযোগ করেছেন, চলতি বছরে হজে লোক পাঠানোর ক্ষেত্রে সৌদি আরব সমস্যা তৈরি করছে। তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে গত কয়েক মাস থেকে সৌদি সরকার এ সমস্যা তৈরি করে আসছে।”

  • ‘সন্ত্রাসবাদকে ইরানে ঢোকানোর চেষ্টা করছে আঞ্চলিক কিছু দেশ’

    ‘সন্ত্রাসবাদকে ইরানে ঢোকানোর চেষ্টা করছে আঞ্চলিক কিছু দেশ’

    এপ্রিল ১৪, ২০১৬ ০৪:০১

    ইরানি সেনাবাহিনীর পদাতিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরদাস্তান বলেছেন, কয়েকটি আঞ্চলিক দেশ বিশেষ করে সৌদি আরব ইরানের সীমান্তবর্তী তাকফিরি সন্ত্রাসীদের সহায়তা করছে। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

  • ইরান-বিরোধী পাক গোষ্ঠীগুলোকে গোলাবারুদ দিচ্ছে সৌদি আরব

    ইরান-বিরোধী পাক গোষ্ঠীগুলোকে গোলাবারুদ দিচ্ছে সৌদি আরব

    এপ্রিল ১৪, ২০১৬ ০৩:২৪

    সৌদি আরবের সাবেক যুবরাজ প্রিন্স মুকরিন বিন আবদুল আজিজ বলেছেন, পাকিস্তানের ইরান-বিরোধী সশস্ত্রগোষ্ঠীকে ব্যাপক পরিমাণে গোলাবারুদ সরবরাহ করেছে তার দেশ। কুয়েতের অনলাইন সংবাদপত্র আলান গতকাল এ খবর দিয়েছে।

  • ইরানের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ আর সৌদির ১.২: আইএমএফ

    ইরানের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ আর সৌদির ১.২: আইএমএফ

    এপ্রিল ১৩, ২০১৬ ০৮:৫৩

    আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বলেছে, চলতি বছরে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ। অন্যদিকে সৌদি আরবের প্রবৃদ্ধি ১.২ শতাংশ হবে বলে অর্থনৈতিক পূর্বাভাসে বলা হয়েছে।

  • ‘ইরানের ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা সৌদির নেই’

    ‘ইরানের ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা সৌদির নেই’

    এপ্রিল ১১, ২০১৬ ০৮:২৬

    ইরানের তেলবাহী ট্যাংকারের আন্তর্জাতিক পানিসীমায় চলাচলের ওপর কথিত নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না সৌদি আরব। ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ এ কথা বলেছেন। ইরানের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি শিথিল করার চেষ্টায় এ জাতীয় নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা সৌদি আরব করছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

  • গাড়ি চালালে নারীরা শয়তানের খপ্পরে পড়ে: সৌদি মুফতি

    গাড়ি চালালে নারীরা শয়তানের খপ্পরে পড়ে: সৌদি মুফতি

    এপ্রিল ১০, ২০১৬ ১৯:৫৮

    সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুলআজিজ আশ-শেখ বলেছেন, গাড়ি চালালে নারীরা শয়তানের খপ্পরে পড়ে। দেশটিতে নারীর গাড়ি চালানোর ওপর বিরাজমান নিষেধাজ্ঞাকে সমর্থন করে এ কথা বলছেন তিনি। আল মজিদ স্যাটেলাইট চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।