-
‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ায় মার্কিন সেনা অবস্থান জোরদার করা হচ্ছে’
জুন ২২, ২০১৭ ১৪:৪৬সিরিয়ায় মার্কিন সেনা অবস্থান জোরদার করাকে রাশিয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ(বৃহস্পতিবার) এ মন্তব্য করেন।
-
সিরিয়ায় পুনরায় বিমান হামলা শুরু করেছে অস্ট্রেলিয়া
জুন ২২, ২০১৭ ০৮:২৪সিরিয়ায় আবার বিমান হামলা শুরু করেছে অস্ট্রেলিয়া। দু দিন বন্ধ রাখার পর এ হামলা শুরু করল দেশটি। সিরিয়ার একটি যুদ্ধবিমান মার্কিন বাহিনী গুলি করে ভূপাতিত করাকে কেন্দ্র করে মার্কিন জোট এবং রাশিয়ার মধ্যে সৃষ্ট উত্তেজনার পর এ হামলা বন্ধের ঘোষণা দিয়েছিল অস্ট্রেলিয়া।
-
ফ্রান্সের ইউ-টার্ন: 'প্রেসিডেন্ট আসাদকে সরানো জরুরি নয়'
জুন ২২, ২০১৭ ০৫:৩৬ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, তার দেশ এখন আর সিরিয়ার চলমান সংকট নিরসনের পূর্বশর্ত হিসেবে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতি চায় না।
-
দামেস্কের কাছে সিরিয় বাহিনীর উল্লেখযোগ্য বিজয়
জুন ২১, ২০১৭ ১৯:৪৮সিরিয়ার সরকারি বাহিনী রাজধানী দামেস্কের কাছে চালানো অভিযানে উল্লেখযোগ্য বিজয় অর্জন করেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হাত থেকে ওই এলাকা মুক্ত করতে পেরেছে।
-
সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক বৃদ্ধি: জাতিসংঘের উদ্বেগ
জুন ২১, ২০১৭ ১৩:০৫ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পর্ক বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
-
সন্ত্রাসীদের প্রতি দাঁত ভাঙা জবাব এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে: আইআরজিসি
জুন ২১, ২০১৭ ১২:২৪উগ্র সন্ত্রাসীদের সম্ভাব্য অপতৎপরতার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। তেহরানে সন্ত্রাসীদের জোড়া হামলার প্রতিশোধ হিসেবে সিরিয়ায় দায়েশের অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কয়েক দিন পর এ ঘোষণা দিল আইআরজিসি।
-
সিরিয়ায় ইরানের দুটি ক্ষেপনাস্ত্রের আঘাতে এ পর্যন্ত ৬৫ দায়েশ সন্ত্রাসী নিহত
জুন ২০, ২০১৭ ১৫:৩৬সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের ঘাঁটিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপনাস্ত্র হামলায় আরও অন্তত ১৫ সন্ত্রাসী নিহত হবার খবর পাওয়া গেছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশের আলমুহাসান শহরের দায়েশ ঘাঁটিতে একটি ক্ষেপনাস্ত্র আঘাত হানার ঘটনায় ওই ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে বলে প্রেসটিভি আজ জানিয়েছে।
-
সন্ত্রাসী হামলার জবাবের ক্ষুদ্র অংশ হলো ক্ষেপণাস্ত্র হামলা: দেহকান
জুন ২০, ২০১৭ ১৪:১৭সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে ইরানের ভূমিতে নির্বিচারে সন্ত্রাসী হামলার জবাবের ক্ষুদ্র অংশ হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্কান। আজ(মঙ্গলবার) এ মন্তব্য করেন তিনি।
-
বিমান ভূপাতিত: প্রমাণ করলো সন্ত্রাসবাদের প্রতি মার্কিন সমর্থন
জুন ২০, ২০১৭ ১২:০৩সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করাকে কেন্দ্র করে আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেছে দামেস্ক। অভিযোগে বলা হয়েছে, এ ঘটনায় সন্ত্রাসবাদের প্রতি ওয়াশিংটনের সহায়তা দেয়ার বিষয় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
-
মার্কিন পদক্ষেপের পর সিরিয়ায় বিমান হামলা বন্ধ করে দিল অস্ট্রেলিয়া
জুন ২০, ২০১৭ ১১:১৯অস্ট্রেলিয়া সিরিয়ায় বিমান হামলা বন্ধ করে দিয়েছে। মার্কিন বাহিনী সিরিয়ার একটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করার পর এ পদক্ষেপ গ্রহণ করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে আজ(মঙ্গলবার) স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।