-
সিরিয়ায় আজ পৌঁছাবে রুশ ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ
এপ্রিল ০৮, ২০১৭ ০৮:৩৬রাশিয়া ক্ষেপণাস্ত্রবাহী একটি ফ্রিগেট ভূমধ্যসাগরের উপকূলে সিরিয়ার বন্দর নগরী তারতুস পাঠিয়েছে। দেশটির ওপর গতকালের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর এটিকে পাঠানো হয়েছে।
-
মার্কিন হামলাকে ‘বেপরোয়া ও কাণ্ডজ্ঞানহীন আচরণ’ বলল দামেস্ক
এপ্রিল ০৮, ২০১৭ ০৫:০৪সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দপ্তর দেশটির একটি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে ‘বেপরোয়া ও কাণ্ডজ্ঞানহীন আচরণ’ বলে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ওই দপ্তর বলেছে, উগ্র তাকফিরি সন্ত্রাসীদের একটি মিথ্যা প্রচারণার ফাঁদে পা দিয়ে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
-
সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা অনেকে আগেই করা হয়েছিল: রাশিয়া
এপ্রিল ০৮, ২০১৭ ০৪:৩০রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বলেছে, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা অনেক আগেই করেছিল আমেরিকা। ইদলিবে রাসায়নিক হামলার অজুহাতে গতকাল সিরিয়ার হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে এ হামলা চালানো হয়।
-
সিরিয়ায় আরো হামলা চালানোর হুমকি দিল আমেরিকা
এপ্রিল ০৮, ২০১৭ ০৪:১৭সিরিয়ায় আরো সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছে আমেরিকা। শুক্রবার সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নয় বেসামরিক নাগরিকের মৃত্যুর পর এ হুমকি দিল ওয়াশিংটন। জাতিসংঘের অনুমোদন ছাড়াই ওই আগ্রাসন চালায় মার্কিন বাহিনী।
-
সিরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেবে আমেরিকা
এপ্রিল ০৮, ২০১৭ ০৩:৫৭মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মনুচিন বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা তৈরি করা হচ্ছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেপণাস্ত্র হামলার পর বিরাজমান উত্তেজনা আরো তুঙ্গে নিয়ে যাওয়া হবে।
-
মার্কিন ৬০ ক্ষেপণাস্ত্রে সিরিয়ার ২০ বিমান ধ্বংস, রানওয়ে অটুট
এপ্রিল ০৮, ২০১৭ ০৩:৩৬সিরিয়ার বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০টি বিমান ধ্বংস হয়েছে বলে পেন্টাগনের এক কর্মকর্তা দাবি করেছেন। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে গতকাল এ হামলা চালানো হয়েছে।
-
মার্কিন আগ্রাসন ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে: রুহানি
এপ্রিল ০৮, ২০১৭ ০১:৫৬সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি এ ধরনের মার্কিন পদক্ষেপের বিরোধিতা করার জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমেরিকার এরকম আগ্রাসী তৎপরতা মধ্যপ্রাচ্য ও গোটা বিশ্বের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে।
-
সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা জাতিসংঘ নীতিমালার মধ্যে পড়ে না: মোগেরিনি
এপ্রিল ০৭, ২০১৭ ১৬:৫৪ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা জাতিসংঘ নীতিমালার মধ্যে পড়ে না।
-
আমেরিকা তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তাপ ছড়াচ্ছে: সিরিয় মানবাধিকার কর্মী
এপ্রিল ০৭, ২০১৭ ১৪:৪১একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে সিরিয়ার মাটিতে আমেরিকা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দেশটির একজন মানবাধিকার কর্মী জানিয়েছেন।
-
সিরিয়ায় মার্কিন হামলার ঘটনায় রাশিয়ার সম্ভাব্য প্রতিক্রিয়া
এপ্রিল ০৭, ২০১৭ ১৪:০২সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর কোনো বিদেশি সরকারের বিরুদ্ধে এটাই ওয়াশিংটনের সরাসরি সামরিক পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হলো এই হামলার ব্যাপারে রাশিয়ার প্রতিক্রিয়া কী হতে পারে?