-
আলেপ্পোয় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে প্রস্তুত রাশিয়া: পুতিন
অক্টোবর ২০, ২০১৬ ০৫:২৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার আলেপ্পোয় মানবিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য তার দেশ প্রস্তুত রয়েছে। বার্লিনে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপের সময় এ কথা বলেন তিনি।
-
‘সীমান্ত অতিক্রমকে সিরিয়ার সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে ধরা হবে’
অক্টোবর ১৯, ২০১৬ ০৩:৫২সিরিয়ার সেনাবাহিনীর জেনারেল কমান্ড হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দায়েশ জঙ্গীরা ইরাক থেকে দেশটির সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাকে সিরিয়ার সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে ধরে নেয়া হবে।
-
দেশত্যাগের প্রস্তাব বহুবার প্রত্যাখ্যান করেছি: সিরিয়ার ফার্স্ট লেডি
অক্টোবর ১৯, ২০১৬ ০২:৪৩সিরিয়ার ফার্স্ট লেডি বলেছেন, গত পাঁচ বছরে তাকে দেশত্যাগের জন্য বহুবার প্রস্তাব দেয়া হলেও তিনি সেসব প্রত্যাখ্যান করেছেন; কারণ তিনি চাননি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি জনগণের আস্থায় ভাটা পড়ুক।
-
মিশরের কাছে সহায়তা চেয়েছে সিরিয়া
অক্টোবর ১৮, ২০১৬ ১৪:০৮সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে মিশরের সহায়তা চেয়ে কায়রোয় বিশেষ দূত পাঠিয়েছে সিরিয়া সরকার। গত রোববার সিরিয়ার ন্যাশনাল সিকিউরিটি ব্যুরোর প্রধান মেজর জেনারেল আলী মামলুক একদিনের জন্য কায়রো সফর করেছেন। সেখানে তিনি মিশরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য সহায়তার বিষয়ে আলোচনা করেন।
-
সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে রুশ তরুণীর বিচার
অক্টোবর ১৮, ২০১৬ ০৫:২৯সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে মস্কোর একটি আদালতে এক রুশ তরুণীর বিচার হয়েছে। গত বছর ২০ বছর বয়সি ওই তরুণীকে তুরস্ক হয়ে সিরিয়ায় প্রবেশের সময় আটক করা হয়।
-
আলেপ্পোয় ৮ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া
অক্টোবর ১৮, ২০১৬ ০২:৫১সিরিয়ার আলেপ্পোয় ৮ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া বলেছে, মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার সুবিধার্তে সেখানে যেকোনো সময় এ ধরনের আরো যুদ্ধবিরতি ঘোষণা করতে রাজি আছে মস্কো।
-
পুতিনের সঙ্গে সিরিয়া বিষয়ক আলোচনা করতে চান ওলাঁদ
অক্টোবর ১৭, ২০১৬ ০৩:৪৬সিরিয়ার চলমান সংকট নিরসনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তবে একইসঙ্গে তিনি বলেছেন, সিরিয়া সরকারের প্রতি রাশিয়ার সমর্থনের বিরোধিতার ক্ষেত্রে প্যারিসের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
-
সিরিয়ার মানবিজ শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেবে আঙ্কারা: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১৭, ২০১৬ ০৩:০৩তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, দায়েশের হাত থেকে সিরিয়ার মানবিজ শহর পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত সেখানে তার দেশের সেনা অভিযান চলবে। তুর্কি-সমর্থিত কথিত ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) দায়েশের হাত থেকে দাবিক শহরটির দখল নেয়ার পর এ ঘোষণা দেন চাভুসওগ্লু।
-
যৌথ ঘোষণা ছাড়াই সিরিয়া বিষয়ক লোজান বৈঠক শেষ
অক্টোবর ১৬, ২০১৬ ০২:৫২সিরিয়ার চলমান সংকট নিরসনের লক্ষ্যে সুইজারল্যান্ডের লোজান শহরে অনুষ্ঠিত বহুজাতিক আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আমন্ত্রণে অনুষ্ঠিত এ বৈঠকে রাশিয়া, ইরান, ইরাক, সৌদি আরব, কাতার, তুরস্ক, জর্দান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা উপস্থিত ছিলেন।
-
সিরিয়া বিষয়ে লোজানে আজ শুরু হচ্ছে বহুজাতিক আলোচনা
অক্টোবর ১৫, ২০১৬ ১৬:০২সিরিয়া সংকটের নতুন সমাধান বের করার লক্ষ্যে ইরান, আমেরিকা এবং যুক্তরাজ্যেসহ বিভিন্ন দেশের কূটনৈতিকরা সুইজারল্যান্ডে মিলিত হচ্ছেন।