-
সিরিয়ায় নিজেদের মধ্যে সংঘর্ষে দায়েশের আরো ৩০ সন্ত্রাসী নিহত
মে ২৮, ২০১৬ ১৪:২২যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় সরকার বিরোধী গোষ্ঠী এবং বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন তাকফিরি দায়েশ নিহত হয়েছে। নিজেদের মধ্যে সংঘর্ষে আরো কয়েক ডজন ব্যক্তি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
-
সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে তীব্র লড়াই চলছে; অবরুদ্ধ কয়েক লাখ মানুষ
মে ২৮, ২০১৬ ১২:৪৮সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাক্কা এবং আলেপ্পোর উপকণ্ঠে সেনাবাহিনী এবং কুর্দি যোদ্ধারা তাকফিরি দায়েশের বিরুদ্ধে অভিযান জোরদার করার পরিপ্রেক্ষিতে সেখানে হাজার হাজার মানুষ আটকা পড়েছে।
-
‘শিগগিরি সিরিয় শান্তি আলোচনা হচ্ছে না’
মে ২৬, ২০১৬ ২১:৫০সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টিফান ডি মিসতুরা বলেছেন, আগামী দুই কিংবা তিন সপ্তাহের মধ্যে সিরিয়া ইস্যুতে শান্তি আলোচনা শুরুর কোনো সম্ভাবনা নেই।
-
সিরিয় শান্তি প্রক্রিয়ায় ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ: জাতিসংঘ
মে ২৬, ২০১৬ ০৮:২২সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের সহকারী রামজি এজ্জেদিন রামজি বলেছেন, ইরানের উদ্যোগ সিরিয়ার শান্তি প্রক্রিয়াকে গতিশীল করতে পারে। পাশাপাশি সিরিয়ার প্রাণঘাতী সংকট নিরসনে ইরানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
-
রাকার ২ গ্রাম উদ্ধার করল এসডিএফ যোদ্ধারা
মে ২৬, ২০১৬ ০৫:৪৭সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’এর যোদ্ধারা উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের দখল থেকে দু’টি গ্রাম উদ্ধার করেছে।
-
আরব বাহিনীর অভিযান: সাধারণ মানুষকে মানবঢাল করেছে দায়েশ
মে ২৫, ২০১৬ ১০:১০সিরিয়ার রাকা শহরে বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।
-
দামেস্কের কাছে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার আহ্বান
মে ২৪, ২০১৬ ১৩:২০সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে তিনদিনের জন্য যুদ্ধবিরতি করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে সন্ত্রাসীদেরকে যুদ্ধবিরতির মধ্যে আনার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে মস্কো।
-
ইরান সহায়তা না করলে সিরিয়া দখল করত দায়েশ: জে. সোলায়মানি
মে ২৪, ২০১৬ ০৩:৩৮ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলায়মানি বলেছেন, তেহরান সহায়তা না করলে সিরিয়া দখল করে নিত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। ইরানের পবিত্র নগরী কোমে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
-
সিরিয়ায় বোমা হামলায় নিহত ১২০; দায়েশের দায় স্বীকার
মে ২৩, ২০১৬ ১৩:২৯সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় তারতাউস এবং জাবলে শহরে সাত দফা বোমা হামলায় অন্তত শতাধিক ব্যক্তি নিহত হয়েছে বলে লন্ডন ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে।
-
গোপনে সিরিয়া সফর করলেন মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাপ্রধান
মে ২২, ২০১৬ ০৯:১৬মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর কমান্ডার এবং ইউএস সেন্ট্রাল কমান্ড বা ‘সেন্টকম’ এর প্রধান জেনারেল জোসেফ ভোটেল গোপনে সিরিয়া সফর করেছেন। তিনি সিরিয়ার উত্তরাঞ্চল সফর করেন এবং সেখানে প্রায় ১১ ঘণ্টা অবস্থান করেন বলে মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন।