লেবাননে ধরা পড়েছে দায়েশের সিনিয়র কমান্ডার
https://parstoday.ir/bn/news/west_asia-i10297-লেবাননে_ধরা_পড়েছে_দায়েশের_সিনিয়র_কমান্ডার
লেবাননের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকা থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের শীর্ষ পর্যায়ের এক কমান্ডারকে আটক করা হয়েছে। এলাকাটি সিরিয়া সীমান্তের একেবারেই কাছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৫, ২০১৬ ০৯:৩৩ Asia/Dhaka
  • লেবাননে ধরা পড়েছে দায়েশের সিনিয়র কমান্ডার

লেবাননের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকা থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের শীর্ষ পর্যায়ের এক কমান্ডারকে আটক করা হয়েছে। এলাকাটি সিরিয়া সীমান্তের একেবারেই কাছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কৌশলগত আরসাল শহরে গতকাল সামরিক অভিযানের সময় দায়েশ কমান্ডার সামেহ আল-ব্রেইদি আটক হয়েছে। এ সময় সেনাবাহিনী দায়েশের কয়েকটি অবস্থানে অভিযান চালায়।

এর আগে, গত ২৮ এপ্রিল আরসাল শহরের ওয়াদি আল হোস্‌ন এলাকায় অভিযান চালিয়ে দায়েশের আরেক সিনিয়র কমান্ডার নায়েফ শা’লানকে গ্রেফতার করে। এছাড়া, লেবাননের সেনাবাহিনীর হাতে দায়েশের অন্য এক সিনিয়র কমান্ডার আহমাদ ম্রুয়েহ মারা গেছে। ম্রুয়েহ ছিলেন শা’লানের দেহরক্ষী। ওই একই অভিযানে দায়েশ নেতা মুহাম্মাদ মোসালিকে আটক করা হয়।

বিরাট এলাকা জুড়ে লেবাননের সঙ্গে সিরিয়ার সীমান্ত রয়েছে এবং সন্ত্রাসীরা প্রায় সময়ই সিরিয়া থেকে লেবাননের আরসাল এলাকায় ঢুকে পড়ে। সেখানে সন্ত্রাসীরা কয়েকদফা হামলাও চালিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫