গাজার উপর ইহুদিবাদী ইসরাইলের হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i110624-গাজার_উপর_ইহুদিবাদী_ইসরাইলের_হামলা
ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর নতুন করে আগ্রাসন চালিয়েছে। ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা শনিবার দিনের প্রথমভাগে গাজায় হামাসের একটি ভূগর্ভস্থ স্থাপনার ওপর হামলা চালিয়েছে। ইসরাইল বলছে, ওই স্থাপনায় হামাস রকেট তৈরির কাজ করতো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৬, ২০২২ ১১:৫২ Asia/Dhaka
  • গাজার ওপর হামলা
    গাজার ওপর হামলা

ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর নতুন করে আগ্রাসন চালিয়েছে। ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা শনিবার দিনের প্রথমভাগে গাজায় হামাসের একটি ভূগর্ভস্থ স্থাপনার ওপর হামলা চালিয়েছে। ইসরাইল বলছে, ওই স্থাপনায় হামাস রকেট তৈরির কাজ করতো।

ইসরাইল আরো দাবি করেছে, হামাস যেস স্থাপনায় রকেট তৈরির কাজ করে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় স্থাপনা।

ফিলিস্তিনিরা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল পাঁচটার পরপরই ইসরাইল গাজা শহরের ওপর কয়েকটি আঘাত হানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে দেখা যায়- অজ্ঞাত কয়েকটি লক্ষ্যবস্তুর ওপর হামলার পর আগুনের কুণ্ডলী উঠছে।

ফিলিস্তিনের আরবি ভাষার সংবাদ মাধ্যম ‘প্যালেস্টাইন টুডে’ জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি যুদ্ধবিমান থেকে হামাস আন্দোলনের একটি স্থাপনার ওপর আটটি ক্ষেপণাস্ত ছোড়া হয়। পত্রিকাটির রিপোর্টে বলা হয়েছে, উত্তর গাজার ফিলিস্তিনি জেলেদের ওপরও ইসরাইলি গানবোট থেকে গোলাবার্ষণ করা হয়। এছাড়া, আজ ভোরের দিকে ইসরাইলি বিমান থেকে গাজার পশ্চিমে নুসাইরাত শরণার্থী শিবিরে বোমা বর্ষণ করা হয়।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, “ইসরাইলের এই বিমান হামলা ইহুদীবাদী সরকারের অপরাধ এবং সন্ত্রাসী আচরণের কথা তুলে ধরে। তবে মার্কিন সমর্থন নিয়ে দখলদার ইসরাইল যত সন্ত্রাসবাদী চেষ্টা করুক না কেন তারা ফিলিস্তিনিদের দৃঢ়তা ও প্রতিরোধ থেকে পিছু হটাতে হতে পারবে না। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদীদেরকে পরিপূর্ণভাবে বহিষ্কার না করা পর্যন্ত আমরা আমাদের প্রতিরোধ এবং বৈধ সংগ্রাম অব্যাহত রাখব।”

ইসরাইলের বিমান হামলার আগে গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের দক্ষিণ অংশ লক্ষ্য করে চারটি রকেট ছোঁড়ে।  ইসরাইলের আশকেলন ও কিরাত গাত এলাকা লক্ষ্য করে প্রতিরোধ যোদ্ধারা এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি।#

পার্সটুডে/এসআইবি/১৬