লেবাননে বোমা বিস্ফোরণ, শত্রুর ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান মিকাতির
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি শত্রুদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য সেদেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আল মায়েদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে গতরাতে (রোববার) রাজধানী বৈরুতে সন্ত্রাসীদের পেতে রাখা বোমা বিস্ফোরণের নিন্দা জানিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে শত্রুর ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান।
লেবাননের সোশালিস্ট দলের প্রধান ওয়ালিদ জানবালাত বলেছেন, সেদেশে যে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে তা থেকে ফায়দা তুলছে দখলদার ইসরাইল।
লেবাননের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মারওয়ান শারবেলও আল মানারকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মর্যাদা ক্ষুণ্ন করাই বিস্ফোরণের উদ্দেশ্য।
সাবেক ডেপুটি স্পিকার এইলি ফারযালি বলেছেন, লেবাননের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করতেই বৈরুতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।
গতকাল রাজধানী বৈরুতের ফারদান এলাকায় বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছে। #
পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/১৩