হিজবুল্লাহর হামলায় ইসরাইলের অস্ত্রবাহী ড্রোন ধ্বংস
https://parstoday.ir/bn/news/west_asia-i130228-হিজবুল্লাহর_হামলায়_ইসরাইলের_অস্ত্রবাহী_ড্রোন_ধ্বংস
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলায় দখলদার ইসরাইলের আরেকটি ড্রোন ধ্বংস হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
নভেম্বর ০২, ২০২৩ ২০:০২ Asia/Dhaka
  • ইসরাইলি ড্রোন (ফাইল ফটো)
    ইসরাইলি ড্রোন (ফাইল ফটো)

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলায় দখলদার ইসরাইলের আরেকটি ড্রোন ধ্বংস হয়েছে।

হিজবুল্লাহ আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, ইসরাইল সীমান্তের আল-মালকিয়া ও হুনিন গ্রামের আকাশে উড়ার সময় ইসরাইলি ড্রোনকে আঘাত করা হয়। ড্রোনটি অস্ত্র বহন করছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ত্রবাহী ইসরাইলি ড্রোনে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে ড্রোনটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে তা আকাশেই ধ্বংস হয়ে যায়। হিজবুল্লাহর বিবৃতির শেষাংশে সূরা আলে-ইমরানের ১২৬ নম্বর আয়াতের একাংশ জুড়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে- 'আর সাহায্য তো শুধু পরাক্রান্ত, প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকেই আসে।'

গাজায় ইসরাইলি পাশবিকতা শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের হিজবুল্লাহ। হিজবুল্লাহর হামলায় এ পর্যন্ত দখলদার ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহরও বেশ কয়েক জন সেনা শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন