গাজার শিশু হাসপাতালে ইসরাইলের বিমান হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i130382-গাজার_শিশু_হাসপাতালে_ইসরাইলের_বিমান_হামলা
ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী এবার অবরুদ্ধ গাজা উপত্যকার একটি শিশু হাসপাতলে বিমান হামলা চালিয়েছে। এ হামলায় অজ্ঞাতসংখ্যক মানুষ হতাহত হয়েছে বলে ফিলিস্তিনের সূত্রগুলো জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৬, ২০২৩ ১১:১৯ Asia/Dhaka
  • গাজার শিশু হাসপাতালে ইসরাইলের বিমান হামলা

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী এবার অবরুদ্ধ গাজা উপত্যকার একটি শিশু হাসপাতলে বিমান হামলা চালিয়েছে। এ হামলায় অজ্ঞাতসংখ্যক মানুষ হতাহত হয়েছে বলে ফিলিস্তিনের সূত্রগুলো জানিয়েছে।

গতরাতে ইসরাইলি সেনারা গাজায় বিরামহীনভাবে বিমান হামলা চালিয়েছে। তার অংশ হিসেবে আল-রানতিসি শিশু হাসপাতালে হামলা চালানো হয়।

এছাড়া, গাজার রাফা এলাকার একটি আবাসিক ভবনে বিমান হামলায় ১৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর পাশাপাশি গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আরেকটি বাড়িতে ইহুদিবাদীদের বিমান হামলায় তিনজন শহীদ এবং কয়েকজন আহত হন। খান ইউনুস শহর এবং দক্ষিণ গাজায়ও ভয়াবহ বিমান হামলার খবর পাওয়া গেছে।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার উপর নির্বিচারে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তারা গাজার হাসপাতাল, আবাসিক ভবন, মসজিদ, গির্জা, এমনকি স্কুল ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার অফিসে পর্যন্ত হামলা চালিয়েছে। জেনেভা কনভেনশনে হাসপাতালের ওপর হামলা চালানোর বিষয়টি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলেও ইহুদিবাদী ইসরাইল তা মানছে না।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৬