হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে ১৮ বার আশ্রয়কেন্দ্রে পালিয়ে গেল ইহুদিবাদীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i158068-হিজবুল্লাহর_ক্ষেপণাস্ত্র_থেকে_বাঁচতে_১৮_বার_আশ্রয়কেন্দ্রে_পালিয়ে_গেল_ইহুদিবাদীরা
পার্সটুডে- ইসরায়েলি রেডিও জানিয়েছে, হিজবুল্লাহর ব্যাপক হামলার পর ইসরায়েলিরা ১৮ বার আশ্রয়কেন্দ্রে পালিয়ে গেছে।
(last modified 2026-04-09T15:13:27+00:00 )
মার্চ ২৮, ২০২৬ ১৪:৩৬ Asia/Dhaka
  • হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র
    হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র

পার্সটুডে- ইসরায়েলি রেডিও জানিয়েছে, হিজবুল্লাহর ব্যাপক হামলার পর ইসরায়েলিরা ১৮ বার আশ্রয়কেন্দ্রে পালিয়ে গেছে।

পার্সটুডের তথ্যমতে, অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ইসরায়েলিদের বিরুদ্ধে হিজবুল্লাহর অবিরাম ও বিধ্বংসী হামলা এবং ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার পর দখলদার ইসরায়েলের সরকারি সূত্র জানিয়েছে যে, শনিবার সকাল থেকে ইসরায়েলিরা ১৮ বার আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে।

এ প্রসঙ্গে ইসরায়েলি রেডিও আরও জানিয়েছে, গ্যালিলি, হাইফা উপসাগর এবং একরে ইসরায়েলিরা মধ্যরাত থেকে বারবার আশ্রয়কেন্দ্রে গেছে। লেবানন থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে এই এলাকাগুলোতে বিপদ সংকেত সাইরেন বেজে ওঠার পর এই ঘটনা ঘটে।#

পার্সটুডে/এমআরএইচ/এমএআর/২৮