বিশ্বের অনেকের কাছে নেতানিয়াহুর নাম একটি 'শয়তানের' মতো: ইসরায়েলি গণমাধ্যম
-
নেতানিয়াহু
পার্সটুডে- একটি ইসরায়েলি গণমাধ্যম এই শাসনব্যবস্থার বৈশ্বিক মর্যাদার পতন এবং এর প্রতি বিশ্বের জনমতের পরিবর্তন বিশ্লেষণ করেছে।
পার্সটুডের মতে, ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে: "বিশ্বজুড়ে অনেক মানুষের কাছে 'নেতানিয়াহু' নামটি একটি 'শয়তানের' মতো হয়ে উঠেছে।"
নেটওয়ার্কটি আরও যোগ করেছে: "'ইসরায়েলের' বিরুদ্ধে ইতালির অবস্থান থেকে বোঝা যায় ইসরায়েল মর্যাদার হারিয়ে তীব্রগতিতে পতনের দিকে এগিয়ে যাচ্ছে।"
তেল আবিব-ভিত্তিক চ্যানেল ১২ আরও যোগ করেছে: "ইসরায়েল শুধু বৃহৎ রাজনীতির অঙ্গনেই নয়, বরং বিশ্বজুড়ে জনমত এবং 'নাগরিক সমাজের' প্রতিষ্ঠানগুলোর চোখেও ঘৃণিত।"
ইসরায়েলে পরিচালিত একটি জরিপের ফলাফলে দেখা গেছে ইসরায়েলের আগামী মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর গ্রহণযোগ্যতা হ্রাসের ইঙ্গিত পাওয়ার কয়েকদিন পর এই প্রতিবেদন প্রকাশিত হলো।#
পার্সটুডে/এমআরএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন