নেতানিয়াহুর যুদ্ধনীতি ইসরায়েলকে বিশ্বে কোণঠাসা করে ফেলেছে: ওয়াশিংটন পোস্ট
-
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
পার্সটুডে- ওয়াশিংটন পোস্ট পত্রিকা এক প্রতিবেদনে লিখেছে: প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা, লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ ইসরায়েলকে সামরিকভাবে দুর্বল, কৌশলগত পরাজয় এবং বিশ্বে কোণঠাসা করে ফেলেছে।
পার্সটুডে জানিয়েছে, ওয়াশিংটন পোস্ট এই প্রতিবেদনে জোর দিয়ে বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর, (অপারেশন আল-আকসা স্টর্ম)-এর পর নেতানিয়াহু সীমিত হামলার নীতি থেকে সরে এসেছে এবং একের পর এক যুদ্ধের মাধ্যমে পশ্চিম এশিয়ার মানচিত্র নতুন করে সাজানোর চেষ্টা করেছে; কিন্তু এই পন্থা তার ঘোষিত লক্ষ্য অর্জনে শুধু যে ব্যর্থ হয়েছে তাই নয় একইসাথে ইসরায়েলের প্রতি বৈশ্বিক সমর্থনও মারাত্মকভাবে কমে গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ধ্বংস এবং শাসনব্যবস্থার পতনসহ নেতানিয়াহুর লক্ষ্যগুলো ব্যর্থ হয়েছে এবং এর জবাবে তেহরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি শাসনব্যবস্থা এখন বিপজ্জনকভাবে মার্কিন সামরিক সমর্থনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সরকারের জনপ্রিয়তায় ধ্বস নেমেছে।
ওয়াশিংটন পোস্ট এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, শুধুমাত্র সামরিক শক্তির মাধ্যমে নিরাপত্তা অর্জনে নেতানিয়াহুর প্রচেষ্টা হিতে বিপরীত হয়েছে এবং এটি দীর্ঘমেয়াদে ইসরায়েলি শাসনব্যবস্থার নিরাপত্তা ও সক্ষমতাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।
ওয়াশিংটন পোস্ট এর আগে জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে যৌথ আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলি শাসনব্যবস্থাকে রক্ষা করার জন্য তার ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ ব্যবহার করায় যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের তথ্যের ভিত্তিতে করা মূল্যায়নে দেখা গেছে যে, মার্কিন সামরিক বাহিনী ইসরায়েলের চেয়ে অনেক বেশি উন্নত যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে এবং এর ফলে ওয়াশিংটনের সামরিক মজুদ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।#
পার্সটুডে/এমআরএইচা/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।