মার্কিন সামরিক অবস্থানগুলোতে ইরানের মুহুর্মুহু হামলা; কুয়েত ও বাইরাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি
পার্সটুডে-ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে,কুয়েতে যুক্তরাষ্ট্রের জ্বালানি সংরক্ষণাগার এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, "মার্কিন আগ্রাসন ও হামলার জবাবে পরিচালিত প্রতিশোধমূলক অভিযানের তৃতীয় ধাপে আইআরজিসির মহাকাশ বাহিনীর যোদ্ধারা কুয়েতের আলি আল-সালেমে অবস্থিত মার্কিন ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগার এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। পাশাপাশি আহমাদ আল-জাবের ঘাঁটিতে থাকা একটি কৌশলগত এফপিএস রাডার ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে।"
বিবৃতিতে আরও বলা হয়,আইআরজিসি বাহরাইনের শেখ ঈসা এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ হেলিকপ্টার মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র,পি-৮ ইলেকট্রনিক যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার এবং মার্কিন সেনাবাহিনীর ড্রোন কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রও হামলার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
এছাড়া,জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটির একাধিক বড় ক্ষেপণাস্ত্র গুদাম এবং জ্বালানি সংরক্ষণাগারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে,ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর ধ্বংসাত্মক ড্রোনগুলোও কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বাঙ্কার এবং সহায়ক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
পার্সটুডে/এস এ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।