কুয়েতে মার্কিন ঘাঁটি আলী আল-সালেমে আগুন, কয়েকটি ড্রোন ধ্বংস
https://parstoday.ir/bn/news/west_asia-i162714-কুয়েতে_মার্কিন_ঘাঁটি_আলী_আল_সালেমে_আগুন_কয়েকটি_ড্রোন_ধ্বংস
পার্সটুডে- ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আলী আল-সালেমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এ সময় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে।
(last modified 2026-09-02T14:07:03+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২৬ ১৯:২৮ Asia/Dhaka
  • আইআরজিসি'র লোগো
    আইআরজিসি'র লোগো

পার্সটুডে- ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আলী আল-সালেমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এ সময় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, হামলায় আলী আল-সালেম ঘাঁটির মার্কিন কমান্ডারের কমান্ড সেন্টার ও আবাসিক স্থাপনায় আগুন ধরে যায়। একই সঙ্গে ড্রোনের হ্যাঙ্গার এবং হামলায় ব্যবহৃত ড্রোন মোতায়েনের রানওয়ে বা র‌্যাম্পেও আগুন লাগে। এতে শত্রুপক্ষের কয়েকজন সদস্য নিহত এবং বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে।

কুয়েতের জনগণকে উদ্দেশ্য করে এই বিবৃতিতে বলা হয়েছে, 'আপনারা আমাদের সঙ্গে আপনাদের সম্পর্কের প্রতি আমাদের ভালোবাসা ও আন্তরিকতা সম্পর্কে ভালোভাবেই জানেন। আমাদের জন্য সবচেয়ে বেদনাদায়ক ও উদ্বেগের বিষয় হলো—শিশু হত্যাকারী ও সন্ত্রাসী মার্কিন বাহিনী কর্তৃক মুসলিম ভূখণ্ড দখল করে রাখা। এই হামলাগুলো কুয়েতের পবিত্র ভূমি ও মহানুভব মানুষের দেশকে মার্কিন কাফেরদের অপবিত্র উপস্থিতি থেকে মুক্ত করতে আপনাদের সহায়তা করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। আমরা আশা করি, আমেরিকার আধিপত্য এবং রক্তপিপাসু ইহুদিবাদী শাসনের পতন ঘটবে এবং কুয়েতের সম্মানিত জনগণ আগ্রাসী দখলদারদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করবে।'#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।