রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর টানা অষ্টম দিনের মতো বন্ধ
-
- কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, রিয়াদ
পার্সটুডে: রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর টানা অষ্টম দিনের মতো বন্ধ থাকার মধ্যেই সৌদি আরবের নাজরান শহরে বিস্ফোরণের শব্দ এবং দেশটির দক্ষিণাঞ্চলে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার খবর পাওয়া গেছে।
ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ফ্লাইটরাডার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর টানা অষ্টম দিনের মতো বন্ধ রয়েছে।
এদিকে, নাজরান শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর প্রকাশিত হয়েছে।
একই সময়ে, সংবাদমাধ্যমের বিভিন্ন সূত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার খবর জানিয়েছে।
তবে এই হামলার ধরন এবং এতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
গত কয়েক দিনে সৌদি আরব ও ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা তীব্রতর হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই সর্বশেষ হামলার ঘটনাগুলো ঘটেছে।#
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।