ইসরাইলি বাহিনীর হামলায় আবারো এক ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i22462-ইসরাইলি_বাহিনীর_হামলায়_আবারো_এক_ফিলিস্তিনি_শহীদ
ইহুদিবাদী ইসরাইলি বাহিনী আবারো এক ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করেছে। অধিকৃত জেরুজালেম আল কুদসে পুলিশের একটি সদর দপ্তরের কাছে গুলি বর্ষণ করার অভিযোগে তাকে হত্যা করা হয় বলে তেল আবিব দাবি করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০১৬ ১৫:২০ Asia/Dhaka
  • ইসরাইলি বাহিনীর হামলায় আবারো এক ফিলিস্তিনি শহীদ

ইহুদিবাদী ইসরাইলি বাহিনী আবারো এক ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করেছে। অধিকৃত জেরুজালেম আল কুদসে পুলিশের একটি সদর দপ্তরের কাছে গুলি বর্ষণ করার অভিযোগে তাকে হত্যা করা হয় বলে তেল আবিব দাবি করেছে।

আজ (রোববার) অধিকৃত জেরুজালেম খ্যাত আল-কুদসকে পূর্ব এবং পশ্চিম অংশে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখার নিকটে অবস্থিত ইসরাইলি পুলিশ সদর দপ্তরের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।  

একটি গাড়িতে পুলিশ দপ্তরের দিকে অগ্রসর হওয়ার পর ওই ফিলিস্তিনি এক পর্যায়ে ইসরাইলি বাহিনীর ওপর গুলি বর্ষণ করে বলে ইসরাইলি সংবাদ মাধ্যম দাবি করেছে।  

হামলায় দুই ইসলাইলি নিহত হওয়ার পাশাপাশি আরো কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরাইলি পুলিশ জানিয়েছে হামলাকারী পালিয়ে যায়। তবে পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন।#

পার্সটুডে/বাবুল আখতার/৯