আলেপ্পোয় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ২৪ ঘণ্টা: ৩ রুশ কর্মকর্তা আহত
অক্টোবর ২১, ২০১৬ ০৮:৪২ Asia/Dhaka
-
আলেপ্পোর একটি মানবিক করিডরের দৃশ্য
সিরিয়ার আলেপ্পোয় যুদ্ধবিরতির মেয়াদ আরো ২৪ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে যুদ্ধবিরতির মেয়াদ আরো একদিন বাড়ানো হয়েছে। সিরিয়ার নেতারা রুশ এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন।
এদিকে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম দিনে একটি মানবিক করিডরের ওপর সন্ত্রাসীদের মর্টার হামলায় তিন রুশ সেনা কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনাটি আল-মাশারকা সরকারি চৌকির কাছে ঘটেছে। অবশ্য, তিনজনের কেউ মারাত্মকভাবে আহত হন নি।
যুদ্ধবিরতির সুযোগে আলেপ্পো ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানোর কথিত অপরাধে স্থানীয় ১৪ কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যা করেছে আহরার আশ-শামের সন্ত্রাসীরা।#
পার্সটুডে/মূসা রেজা/২১
ট্যাগ