সিরিয়ায় যেসব গোষ্ঠী যুদ্ধবিরতি মানবে না তাদের নির্মূল করা হবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i31893-সিরিয়ায়_যেসব_গোষ্ঠী_যুদ্ধবিরতি_মানবে_না_তাদের_নির্মূল_করা_হবে_রাশিয়া
রাশিয়া বলেছে, সিরিয়ায় যেসব গোষ্ঠী যুদ্ধবিরতি মানবে না তাদের নির্মূল করা হবে।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৭ ১৪:২৯ Asia/Dhaka
  • সিরিয়ায় যেসব গোষ্ঠী যুদ্ধবিরতি মানবে না তাদের নির্মূল করা হবে: রাশিয়া

রাশিয়া বলেছে, সিরিয়ায় যেসব গোষ্ঠী যুদ্ধবিরতি মানবে না তাদের নির্মূল করা হবে।

রুশ পররাষ্ট্র দফতরের মুখপাত্র মারিয়া জাকারোভা আজ (শুক্রবার) এ কথা বলেছেন। তিনি বলেন, সিরিয়ার যেসব গোষ্ঠী যুদ্ধবিরতি মানবে না, তারা লড়াইয়ে জড়িত বলে গণ্য করা হবে এবং তাদেরকে নির্মূল করা হবে।

গত ৩০ ডিসেম্বর থেকে গোটা সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। রাশিয়া, তুরস্ক এবং ইরান এ যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৭

 

পার্সটুডে/মূসা রেজা/২৭