সিরিয়ার প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করা হবে: প্রেসিডেন্ট আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i33068-সিরিয়ার_প্রতি_ইঞ্চি_ভূমি_রক্ষা_করা_হবে_প্রেসিডেন্ট_আসাদ
বিদেশী মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের কাছ থেকে প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করতে তার সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আবারো জোর প্রতিশ্রতি ব্যক্ত করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ১৪:৪৩ Asia/Dhaka
  • সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

বিদেশী মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের কাছ থেকে প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করতে তার সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আবারো জোর প্রতিশ্রতি ব্যক্ত করেছেন।

আজ (বৃহস্পতিবার) ফরাসি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আসাদ বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাক্কা শহর মুক্ত করাই তার সরকারের একমাত্র অগ্রাধিকার নয়। রাক্কা কেবল একটি প্রতিক মাত্র বলেও মন্তব্য করেন তিনি।   

তিনি আরো বলেন, 'আপনারা জানেন দায়েশ দামেস্কের কাছাকাছি চলে এসেছে। আপনি তাদেরকে সব স্থানেই পাবেন। যুদ্ধের পরিস্থিতির ওপর নির্ভর করছে তাদেরকে সব জায়গায় পাকড়াও করার বিষয়টি।' আমাদের কাছে রাক্কা পালমিরা এবং ইদলিব সবই সমান এ কথা উল্লেখ করে আসাদ বলেন, প্রতিটি সরকারের দায়িত্ব তার ভূখণ্ডের প্রতি ইঞ্চি ভূমির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।  

সিরিয়ার দারা প্রদেশে তাকফিরি গোষ্ঠী আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর সংঘর্ষের একটি ভিডিও চিত্র সিরিয় সেনাবাহিনী তার নিজস্ব ওয়েবসাইটে  আপলোড দেয়ার পর প্রেসিডেন্ট আসাদের এ বক্তব্য এলো।

পার্সটুডে/বাবুল আখতার/১৬