আলেপ্পোর একটি বিমান ঘাটি মুক্ত করল সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i34212-আলেপ্পোর_একটি_বিমান_ঘাটি_মুক্ত_করল_সিরিয়_বাহিনী
সিরিয়ার উত্তরাঞ্চরীয় প্রদেশ আলেপ্পোর একটি বিমান ঘাটি তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কবল থেকে আজ(বৃহস্পতিবার) মুক্ত করেছে দেশটির সরকারি বাহিনী।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ০৯, ২০১৭ ১৫:৫৯ Asia/Dhaka
  • আলেপ্পোর একটি বিমান ঘাটি মুক্ত করল সিরিয় বাহিনী

সিরিয়ার উত্তরাঞ্চরীয় প্রদেশ আলেপ্পোর একটি বিমান ঘাটি তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কবল থেকে আজ(বৃহস্পতিবার) মুক্ত করেছে দেশটির সরকারি বাহিনী।

সিরিয়ার একটি সামরিক সূত্র জানিয়েছে,  আজ-জারাহ্‌ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়ার জন্য আজ অভিযান চালানো হয়েছিল। এদিকে, পৃথক আরেক অভিযান চালিয়ে আলেপ্পোর পূর্বাঞ্চলীয় প্রান্তের ১৯টি শহর ও গ্রামকে মুক্ত করেছে সিরিয় বাহিনী।

এ ছাড়া, মধ্য পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশের দায়েশ অবস্থানের ওপর হামলা করেছে সিরিয়ান জঙ্গি বিমানগুলো। এতে ৪০ জনের বেশি সন্ত্রাসী হতাহত হয়েছে। এ ছাড়া, সন্ত্রাসীদের ২৩ এমএম মেশিনগান বসানো ট্রাকসহ অনেক যানবাহনও ধ্বংস হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২০