তুরস্কের গোলাবর্ষণে সিরিয় বাহিনীর অনেক যোদ্ধা হতাহত
https://parstoday.ir/bn/news/west_asia-i34244-তুরস্কের_গোলাবর্ষণে_সিরিয়_বাহিনীর_অনেক_যোদ্ধা_হতাহত
তুরস্কের গোলাবর্ষণে সিরিয়ার সরকারি বাহিনী এবং স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কয়েকজন যোদ্ধা হতাহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১০, ২০১৭ ০৬:৪১ Asia/Dhaka
  • তুরস্কের গোলাবর্ষণে সিরিয় বাহিনীর অনেক যোদ্ধা হতাহত

তুরস্কের গোলাবর্ষণে সিরিয়ার সরকারি বাহিনী এবং স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কয়েকজন যোদ্ধা হতাহত হয়েছে।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোয় সরকারি বাহিনী এবং স্বেচ্ছাসেবক যোদ্ধাদের অবস্থানে গোলাবর্ষণ করেছে তুরস্ক। 

তুরস্ক সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরের সিরিয় নগরী মানবিজের সীমান্ত চৌকিগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় কামানের গোলা এবং রকেট ব্যবহার করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয় সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে। এতে অনেকেই হতাহত হয়েছে বলে জানানো হলেও সঠিক সংখ্যা সম্পর্কে কিছু বলা হয় নি।

সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইরত সিরিয়ার সরকারি বাহিনী এবং স্বেচ্ছাসেবী যোদ্ধাদের অগ্রাভিযান বন্ধের চেষ্টা হিসেবে তুরস্ক গোলাবর্ষণ করেছে বলে সূত্রটি জানিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১০