হিজবুল্লাহকে সামরিক বাহিনীতে একীভূত করা উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী
-
হিজবুল্লাহ যোদ্ধাদের ফাইল ফটো
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদেরকে নিয়মিত সামরিক বাহিনীর অংশ করে নেয়া উচিত বলে মত প্রকাশ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নুহাদ মাচনুক। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের ফলে লেবাননের সামরিক বাহিনী অনেক বেশি শক্তিশালী হবেন।
নুহাদ বলেন, লেবাননের প্রতিরক্ষা কৌশলের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে যে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে কীভাবে হিজবুল্লাহর অস্ত্র ও প্রতিরোধমূলক তৎপরতা থেকে দেশ লাভবান হতে পারে। মিশরের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ক্যাপিটাল ব্রডকাস্ট সেন্টারকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। লেবাননের এ মন্ত্রী বলেন, হিজবুল্লাহর সামরিক শক্তি দেশের প্রতিরক্ষা কৌশলের আলোকে বিচার করতে হবে।
সম্প্রতি ইসরাইলের শিক্ষামন্ত্রী বলেছেন, ভবিষ্যত যুদ্ধে লেবাননের বেসামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে বিমান হামলা চালাতে হবে। এর তিনদিন পর লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী হিজবুল্লাহ যোদ্ধাদেরকে সে দেশের সামরিক বাহিনীতে একীভূত করার কথা বললেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭