‘সন্ত্রাসবাদ বিরোধী লড়াই ত্যাগ করলে সিরিয়ার নাম মানচিত্র থেকে মুছে যাবে’
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, দামেস্ক সরকার যদি সন্ত্রাসবাদ বিরোধী লড়াই পরিত্যাগ করে তবে সিরিয়ার নাম মানচিত্র থেকে মুছে যাবে। ক্রোয়েশিয়ার দৈনিক ভিসানজি লিস্টে আজ (বৃহস্পতিবার) প্রকাশিত সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।
আসাদ আরো বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হলে যে সব দেশ সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে তাদের বিরুদ্ধেও বিজয় অর্জিত হবে। তিনি বলেন, সিরিয়া সরকারের জন্য বিজয় অর্জন ছাড়া আর কোনো বিকল্প নেই।
ছয় বছরের বেশি সময় ধরে সিরিয়া সরকার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ অনেকগুলো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এ ছাড়া, জাতিসংঘের তথ্য অনুযায়ী দেশটির প্রায় ৬৩ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছে এবং ৪৯ লাখ সিরিয় নাগরিক শরণার্থী হতে বাধ্য হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৬