ইয়েমেনে জরুরি যুদ্ধবিরতির আহ্বান কুয়েতের
https://parstoday.ir/bn/news/west_asia-i36892-ইয়েমেনে_জরুরি_যুদ্ধবিরতির_আহ্বান_কুয়েতের
ইয়েমেনে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির পাশাপাশি যুদ্ধ সমাপ্তির রাজনৈতিক উপায় খোঁজার আহ্বান জানিয়েছে কুয়েত।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২৬, ২০১৭ ১৬:৩৫ Asia/Dhaka
  • কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব খালেদ আলজারুল্লা
    কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব খালেদ আলজারুল্লা

ইয়েমেনে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির পাশাপাশি যুদ্ধ সমাপ্তির রাজনৈতিক উপায় খোঁজার আহ্বান জানিয়েছে কুয়েত।

মার্কিন সমর্থন নিয়ে সৌদি আরব ২০১৫ সালের ২৬ মার্চে ইয়েমেনে হামলা শুরু করে। পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যেই সৌদি আরব ইয়েমেনে হামলা চালায়।

সৌদি ওই সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে এগারো হাজার নিরীহ ইয়েমেনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে হাজার হাজার এবং শরণার্থী হয়েছে কয়েক মিলিয়ন ইয়েমেনি।

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন, শিশুরা অসহায়

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব খালেদ আলজারুল্লা বার্তা সংস্থা ইরনাকে যুদ্ধের কারণে ইয়েমেনে মানবিক সংকট বিস্তারের প্রতি ইঙ্গিত করে বলেন, কুয়েত মনে করে ইয়েমেন সংকট সমাধানের সবোর্ত্তম উপায় হলো আন্তর্জাতিক নীতিমালার আলোকে রাজনৈতিক সমাধানের পথে অগ্রসর হওয়া।

আলজারুল্লা আরও জানান, কুয়েত গত তিন মাসেরও বেশি সময় ধরে ইয়েমেনের বিভিন্ন দল ও গোষ্ঠীকে আমন্ত্রণ জানিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছে। কিন্তু ওই আলোচনায় সন্তোষজনক কোনো ফলাফল আসে নি বলে তিনি মন্তব্য করেন।

কিছুদিন আগে জাতিসংঘের প্রতিনিধি কুয়েত সফরে গিয়ে সেদেশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে ইয়েমেনে সৌদি বিমান হামলা বন্ধের ব্যাপারে আলাপ আলোচনা করেন।

পার্সটুডে/নাসির মাহমুদ/২৬