পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গড়ে তোলার পথে প্রধান বাধা ইসরাইল: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i37610-পরমাণু_অস্ত্রমুক্ত_মধ্যপ্রাচ্য_গড়ে_তোলার_পথে_প্রধান_বাধা_ইসরাইল_ইরান
ইরান বলেছে, পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গড়ে তোলার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইহুদিবাদী ইসরাইল এবং ইসরাইলকে নির্বিচারে সমর্থন যোগাচ্ছে আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৯, ২০১৭ ২০:০৯ Asia/Dhaka
  • পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গড়ে তোলার পথে প্রধান বাধা  ইসরাইল: ইরান

ইরান বলেছে, পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গড়ে তোলার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইহুদিবাদী ইসরাইল এবং ইসরাইলকে নির্বিচারে সমর্থন যোগাচ্ছে আমেরিকা।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি আজ(মঙ্গলবার) ভিয়েনায় এ কথা বলেন। এনপিটি পর্যালোচনা সংক্রান্ত এক কমিটির বৈঠকের প্রথম অধিবেশনে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের পরমাণু অস্ত্র উদ্বেগ এবং নিরাপত্তা, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির প্রতি মারাত্মক হুমকি হয়ে উঠেছে।

মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা এবং প্রতিষ্ঠা করা হলে ইসরাইলের জন্য এনপিটি সই করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না বলে জানান। এ ছাড়া, ইহুদিবাদী  ইসরাইল নিজ অস্ত্র ভাণ্ডারের সব পরমাণু অস্ত্রও ধ্বংস করতে বাধ্য হবে বলে ঘোষণা করেন তিনি।#  

পার্সটুডে/মূসা রেজা/৯