বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয়েছি: ইহুদিবাদী ইসরাইল
-
এভিগদোর লিবারম্যান
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে নিজের ব্যর্থতার কথা স্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইল।
ইসরাইলি যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, তেল আবিব বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায় কিন্তু এই ইচ্ছার বাস্তবায়ন ইসরাইলের ক্ষমতা বাইরে। তিনি ইসরাইলের দুই নম্বর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, সিরিয়ার মোকাবিলায় নিজেকে বড় করে দেখার অধিকার তেল আবিবের নেই।
২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হয়। প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সৌদি আরব, ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা ও তাদের মিত্ররা উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে সিরিয়ায় পাঠায়।
ওই সহিংসতা শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী ইসরাইল বহুবার সন্ত্রাসীদের পক্ষ নিয়ে সিরিয়ার সীমান্তবর্তী সেনা অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। কিন্তু মিত্রদের সহযোগিতায় সিরিয়ার সেনাবাহিনী এসব হামলা থেকে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে কোনো সুবিধা নিতে দেয়নি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩