সৌদি সময়সীমা শেষ: জবাব দিয়েছে কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i41532-সৌদি_সময়সীমা_শেষ_জবাব_দিয়েছে_কাতার
সৌদি আরব ও তার তিনটি আরব মিত্রদেশের দাবি মানার বিষয়ে কাতারকে দেয়া বাড়তি সময়সীমা শেষ হয়েছে। তবে এ সময়সীমা শেষ হওয়ার আগেই কাতার চার আরব দেশের দাবির বিষয়ে জবাব দিয়েছে। গতরাতে এ সময়সীমা শেষ হওয়ার কথা ছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৫, ২০১৭ ০৮:৪৩ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি
    কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি

সৌদি আরব ও তার তিনটি আরব মিত্রদেশের দাবি মানার বিষয়ে কাতারকে দেয়া বাড়তি সময়সীমা শেষ হয়েছে। তবে এ সময়সীমা শেষ হওয়ার আগেই কাতার চার আরব দেশের দাবির বিষয়ে জবাব দিয়েছে। গতরাতে এ সময়সীমা শেষ হওয়ার কথা ছিল।

আজ বুধবার এক যৌথ বিবৃতিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছ। কাতারের কাছেও এ বিষয়ে সময়মতো একটি জবাব পাঠানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, গতরাতে রাজধানী দোহায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েলের সঙ্গে বৈঠকের পর কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি আবারো জোর দিয়ে বলেছেন, সৌদি আরব ও তার মিত্ররা যেসব দাবি দিয়েছে তা মেনে নেয়া কোনোভাবেই সম্ভব নয়। তিনি বলেন, দাবিগুলো অবাস্তব এবং বাস্তবায়নযোগ্য নয়। তিনি বলেন, “এসব দাবি আসলে সন্ত্রাসবাদ সম্পর্কিত নয় বরং কাতারের বাক-স্বাধীনতা বন্ধের চেষ্টা।”#       

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫