ইনজারলিক থেকে শেষ পর্যন্ত সেনা অপসারণ শুরু করেছে জার্মানি
https://parstoday.ir/bn/news/west_asia-i41804-ইনজারলিক_থেকে_শেষ_পর্যন্ত_সেনা_অপসারণ_শুরু_করেছে_জার্মানি
তুরস্কের ইনজারলিক বিমান ঘাঁটি থেকে শেষ পর্যন্ত সেনা অপসারণের নির্দেশ দিয়েছে জার্মান প্রতিরক্ষা কর্তৃপক্ষ। ইনজারলিক ঘাঁটিতে বার্লিনের প্রতিনিধি দলের ঢোকার বিষয়ে দেশ দুটি মীমাংসা পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এ অপসারণের নির্দেশ দেয়া হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০১৭ ১৭:৫০ Asia/Dhaka
  • ইনজারলিক থেকে শেষ পর্যন্ত সেনা অপসারণ শুরু করেছে জার্মানি

তুরস্কের ইনজারলিক বিমান ঘাঁটি থেকে শেষ পর্যন্ত সেনা অপসারণের নির্দেশ দিয়েছে জার্মান প্রতিরক্ষা কর্তৃপক্ষ। ইনজারলিক ঘাঁটিতে বার্লিনের প্রতিনিধি দলের ঢোকার বিষয়ে দেশ দুটি মীমাংসা পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এ অপসারণের নির্দেশ দেয়া হয়।

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র আজ(রোববার) বলেন, সকাল থেকেই অপসারণের কাজ শুরু হয়েছে। উড়ন্ত বিমানে জ্বালানি ভরার কাছে ব্যবহৃত বিমান ট্যাংকার জর্দানের নতুন ঘাঁটির উদ্দেশ্যে ইনজারলিক ত্যাগ করেছে।

তিনি আরো জানান, অক্টোবরের মধ্যেই জার্মান টর্নেডো জেট বিমান জর্দান ঘাঁটিতে মোতায়েন করা হবে। চলতি মাসের শেষ পর্যন্ত এ বিমান ইনজারলিক ঘাঁটির বাইরে থেকে তৎপরতা অব্যাহত রাখবে। ইরাক এবং সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে  মার্কিন জোটের নেতৃত্বাধীন কথিত বিমান হামলায় ভূমিকা পালন করছে জার্মান বিমান বাহিনী। এ অভিযানে যোগ দেয়ার মতো প্রয়োজনীয় সরঞ্জাম এর মধ্যেই  জর্দানে সরিয়ে নেয়া হবে।

ইনজারলিক থেকে জার্মান সেনা সরিয়ে নেয়ার কাজ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি সরকার। তুরস্কের এক কর্মকর্তা বলেছেন, করে থেকে এ কাজ শুরু হবে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী তার তুর্কি সমকক্ষকে এর আগেই তা জানিয়েছেন। ব্রাসেলসে ন্যাটো শীর্ষ সম্মলনে এ বিষয় অবহিত করা হয় বলে জানান তিনি।

ইনজারলিক থেকে জার্মান সেনা সরিয়ে নেয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে বার্লিন সংসদ। জার্মান আইনপ্রণেতাদের দেশটির সেনা সদস্যদের দেখার জন্য ইনজারলিকে ঢুকতে দিতে তুরস্কের অস্বীকারকে কেন্দ্র করে গত মাসে এ অনুমোদন দেয়া হয়।#

পার্সটুডে/মূসা রেজা/৯