ইসরাইলি দূতাবাস বন্ধের দাবিতে জর্দানে বিক্ষোভ
-
জর্দানবাসীর বিক্ষোভ
ইহুদিবাদী ইসরাইলের দূতাবাস বন্ধের দাবিতে জর্দানের রাজধানী আম্মানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গত রোববার তেল আবিবের বিরুদ্ধে বিক্ষোভের সময় ইসরাইলি দূতাবাসের নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত ১৬ বছরের কিশোর মুহাম্মাদ জাওয়াদাহর দাফন ও শোকানুষ্ঠান মূলত বিক্ষোভ মিছিলে পরিণত হয়। মঙ্গলবার এ দাফন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বিক্ষোভকারীরা ইসরাইল নিপাত যাক এবং জর্দানের মাটিতে ইসরাইলি রাষ্ট্রদূতের ঠাঁই নেই বলে স্লোগান দেয়। বিক্ষোভে অংশ নেয়া লোকজন নিহত জাওয়াদাহর ছবির পাশাপাশি ফিলিস্তিনি ও জর্দানের জাতীয় পতাকা বহন করে। এছাড়া, ইসরাইলের সঙ্গে ১৯৯৪ সালে সই হওয়া কথিত শান্তি বাতিলেরও দাবি জানায় তারা।
পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরে অবস্থিত আল-আকসা মসজিদে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের হত্যাকাণ্ড ও দমন-পীড়নের প্রতিবাদে গত রোববার আম্মানে বিক্ষুব্ধ জনতা মিছিল বের করে। সেখান থেকে তারা ইসরাইলি দূতাবাসের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় দূতাবাসের ইসরাইলি নিরাপত্তারক্ষীর গুলিতে জাওয়াদাহ নিহত হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭