ইয়েমেনি স্নাইপারদের গুলিতে সৌদি আরবের ৮ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i51629-ইয়েমেনি_স্নাইপারদের_গুলিতে_সৌদি_আরবের_৮_সেনা_নিহত
ইয়েমেনের সামরিক বাহিনী ও জনপ্রিয় হুথি আনসারুল্লাহ স্নাইপারদের আলাদা হামলায় সৌদি আরবের অন্তত আট সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান, নাজরান ও আসির সীমান্তে এসব সেনা নিহত হয়। রাজতান্ত্রিক সৌদি সরকারের বর্বর বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনের যোদ্ধারা এসব সেনা হত্যা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৯, ২০১৮ ২২:১৫ Asia/Dhaka
  • আনসারুল্লাহ স্নাইপার
    আনসারুল্লাহ স্নাইপার

ইয়েমেনের সামরিক বাহিনী ও জনপ্রিয় হুথি আনসারুল্লাহ স্নাইপারদের আলাদা হামলায় সৌদি আরবের অন্তত আট সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান, নাজরান ও আসির সীমান্তে এসব সেনা নিহত হয়। রাজতান্ত্রিক সৌদি সরকারের বর্বর বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনের যোদ্ধারা এসব সেনা হত্যা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একটি সামরিক সূত্র আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে জানিয়েছে, জিজান প্রদেশের হামাজেহ এলাকা ও আল-শাহবাকাহ ক্যাম্পে হামলা চালিয়ে ইয়েমেনের সেনারা সৌদি আরবের পাঁচ সেনাকে হত্যা করেছে। শুক্রবার বিকেলে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ইয়েমেনে সৌদি বিমান হামলা (ফাইল ফটো)

দিনের আরো পরে ইয়েমেনের সেনারা নাজরান প্রদেশের রাকাবাত আয-যুর সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং সেখানে দুই সৌদি সেনা মারা যায়। এছাড়া, ইয়েমেনের সেনারা ও হুথি যোদ্ধাদের গুলিতে আসির প্রদেশের আল-মাজাযাহ এলাকায় আরেক সৌদি সেনা নিহত হয়।

এদিকে, শুক্রবার সকালে সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশের রাজিহ এলাকায় তিনদফা হামলা চালিয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯