সৌদি বিমান হামলা চলছে; আরও ১৫ বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i51881-সৌদি_বিমান_হামলা_চলছে_আরও_১৫_বেসামরিক_ব্যক্তি_নিহত
ইয়েমেনের সা'দা প্রদেশে সৌদি বিমান হামলায় অন্তত ১৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) সা'দা প্রদেশের মুনাব্বিহ জেলায় সৌদি জঙ্গিবিমান থেকে বোমা ফেলা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৮ ১৩:৫৫ Asia/Dhaka
  • সৌদি হামলা পরবর্তী দৃশ্য (ফাইল ফটো)
    সৌদি হামলা পরবর্তী দৃশ্য (ফাইল ফটো)

ইয়েমেনের সা'দা প্রদেশে সৌদি বিমান হামলায় অন্তত ১৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) সা'দা প্রদেশের মুনাব্বিহ জেলায় সৌদি জঙ্গিবিমান থেকে বোমা ফেলা হয়েছে।

এর ফলে ১৩ জন ইয়েমেনি নিহত ও তিন জন আহত হয়েছে। এছাড়া একই প্রদেশের আল-সাফরা এলাকায় অপর এক হামলায় আরো দুইজন নিহত হয়েছে। এর কয়েক ঘন্টা আগেই সা'দা প্রদেশে সৌদি হামলায় চার শিশুসহ নয় জন নিহত হয়।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরব। এর ফলে এ পর্যন্ত ১৩ হাজার ছয়শ'রও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

এছাড়া সৌদি নেতৃত্বাধীন হামলায় স্কুল, কলেজ ও শিল্প কারখানাসহ মৌলিক অবকাঠামোর অপূরণীয় ক্ষতি হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪