‌ইসরাইল হামলা করলে হিজবুল্লাহর হয়ে যুদ্ধ করবে ইরাকের ‘নুজাবা’
https://parstoday.ir/bn/news/west_asia-i52967-ইসরাইল_হামলা_করলে_হিজবুল্লাহর_হয়ে_যুদ্ধ_করবে_ইরাকের_নুজাবা’
ইরাকের জনপ্রিয় হারাকাত আন-নুজাবা আন্দোলন ঘোষণা দিয়েছে, ইহুদিবাদী ইসরাইল লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ওপর হামলা চালালে তারা হিজবুল্লাহর পাশে থেকে তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধ করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ২৩:২০ Asia/Dhaka
  • নুজাবা আন্দোলনের মহাসচিব আকরাম আল-কাবি
    নুজাবা আন্দোলনের মহাসচিব আকরাম আল-কাবি

ইরাকের জনপ্রিয় হারাকাত আন-নুজাবা আন্দোলন ঘোষণা দিয়েছে, ইহুদিবাদী ইসরাইল লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ওপর হামলা চালালে তারা হিজবুল্লাহর পাশে থেকে তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধ করবে।

নুজাবা আন্দোলন এরইমধ্যে সিরিয়া ও ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সাহসের সঙ্গে যুদ্ধ করে খ্যাতি অর্জন করেছে।

লেবানন সফরে গিয়ে নুজাবা আন্দোলনের মহাসচিব আকরাম আল-কাবি বলেছেন,  গণমাধ্যমে যেভাবে খবর বের হচ্ছে তাতে ইসরাইল যদি হিজবুল্লাহর ওপর আগ্রাসন চালায় তাহলে নিশ্চিতভাবে তার সংগঠন হিজবু্ল্লাহর পাশে দাঁড়াবে। তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করে এরইমধ্যে নুজাবা প্রমাণ করেছে যে, তারা হিজবুল্লাহর নির্ভরযোগ্য মিত্র। ভবিষ্যতেও শক্তিশালী জোট হিবে তৎপরতা অব্যাহত থাকবে। তারা হিজবুল্লাহর হয়ে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করবে।

হিজবুুল্লাহ যোদ্ধাদের ফাইল ফটো

হিজবুল্লাহর কমান্ডার শহীদ ইমাদ মুগনিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুজাবা মহাসচিব লেবানন সফরে গেছেন। ১০ বছর আগে ইমাদ মুগনিয়া সিরিয়ার রাজধানী দামেস্কে এক বোমা হামলায় শহীদ হন।#  

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪