ইসরাইলি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা
https://parstoday.ir/bn/news/west_asia-i53017-ইসরাইলি_গোয়েন্দা_ড্রোন_হটিয়ে_দিল_সিরিয়ার_প্রতিরক্ষা_ব্যবস্থা
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশ থেকে ইহুদিবাদী ইসরাইলি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর ফলে ইসরাইলি জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার পর এবার নিজের আকাশসীমায় ইহুদিবাদী ড্রোনের অবাধ বিচরণও কার্যকরভাবে আটকে দিতে পারল দামেস্ক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ০৩:১১ Asia/Dhaka
  • সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ (ফাইল ছবি)
    সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ (ফাইল ছবি)

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশ থেকে ইহুদিবাদী ইসরাইলি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর ফলে ইসরাইলি জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার পর এবার নিজের আকাশসীমায় ইহুদিবাদী ড্রোনের অবাধ বিচরণও কার্যকরভাবে আটকে দিতে পারল দামেস্ক।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বুধবার রাতে জানিয়েছে, “দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের আকাশে একাধিক ইসরাইলি গোয়েন্দা ড্রোন লক্ষ্য করে গুলি চালিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর ফলে সেগুলো সিরিয়ার আকাশসীমা ত্যাগ করতে বাধ্য হয়েছে। ”

সিরিয়ার সেনাবাহিনী দেশটির আকাশসীমা লঙ্ঘনকারী একটি ইহুদিবাদী এফ-১৬ জঙ্গিবিমান গুলি করে ফেলে দেয়ার কয়েকদিনের মাথায় ড্রোন হঠিয়ে দেয়ার ঘটনা ঘটল।

সিরিয়ার গুলিতে বিধ্বস্ত ইসরাইলি এফ-১৬ জঙ্গিবিমান

ইসরাইলি সেনাবাহিনী গত সপ্তাহে স্বীকার করে তাদের একটি এফ-১৬ জঙ্গিবিমান সিরিয়ার গুলিতে বিধ্বস্ত হয়েছে। বিমানটির দুই পাইলট প্যারাশুটের সাহায্যে নীচে নেমে এলেও দু’জনকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে যাদের মধ্যে একজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তবে পরবর্তীতে ওই পাইলটের শারিরীক অবস্থা সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব।

গত কয়েক বছরে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার অভ্যন্তরে বহুবার বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার সেনাবাহিনী যখন উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত ছিল তখন এসব হামলা চালিয়েছে তেল আবিব। কিন্তু এখন দামেস্কের পাল্টা হামলা থেকে বোঝা যায়, সিরিয়া সরকার আগের মতো আর ইহুদিবাদীদেরকে নির্বিঘ্নে সেদেশে হামলা চালানোর অনুমতি দেবে না।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫