এক বিঘত পরিমাণ ভূমির ওপর আঘাতও সহ্য করা হবে না: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i53417-এক_বিঘত_পরিমাণ_ভূমির_ওপর_আঘাতও_সহ্য_করা_হবে_না_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, লেবাননের সীমানার মধ্যে কোনো ধরণের আগ্রাসন সহ্য করা হবে না। তিনি আরও বলেছেন, অতীতে দেখা গেছে ইহুদিবাদীরা একটা ভূখণ্ড দখলের পর নতুন ভূখণ্ডের দিকে নজর দেয় এবং তা দখলের চেষ্টা চালায়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১৪:৫৬ Asia/Dhaka
  • শেইখ নায়িম কাসেম
    শেইখ নায়িম কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, লেবাননের সীমানার মধ্যে কোনো ধরণের আগ্রাসন সহ্য করা হবে না। তিনি আরও বলেছেন, অতীতে দেখা গেছে ইহুদিবাদীরা একটা ভূখণ্ড দখলের পর নতুন ভূখণ্ডের দিকে নজর দেয় এবং তা দখলের চেষ্টা চালায়।

তিনি বলেন, লেবাননের স্থল ও পানি সীমার মধ্যে এক বিঘত পরিমাণ এলাকার ওপর আঘাতও সহ্য করা হবে না। 

এদিকে, ইহুদিবাদী ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আমুস ইয়াদলিন বলেছেন, আমরা কখনোই লেবাননের সঙ্গে যুদ্ধ চাই না। তিনি আরও বলেছেন, যুদ্ধ শুরু হলে এমন এক যৌথ ফ্রন্টের মোকাবেলা করতে হবে যার নেতৃত্বে রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এই যৌথ ফ্রন্টে রয়েছে বিভিন্ন শিয়া সংগঠন, সিরিয়ার বাশার আসাদের সরকার এবং লেবাননের হিজবুল্লাহ। 

সম্প্রতি ইসরাইলের যুদ্ধমন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান সাগরে লেবাননের একটি তেল-গ্যাস ব্লকের মালিকানা দাবি করেছেন। একইসঙ্গে লেবানন সীমান্তে দেয়াল নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছে ইহুদিবাদী সরকার। আর এরপরই লেবানন ও দখলদার ইসরাইলের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২