গৌতায় নিরাপদ করিডর প্রতিষ্ঠা করেছে সিরিয়ার সরকারি বাহিনী
-
রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি চেক পয়েন্টের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রাশিয়ার ২ সেনা (১ মার্চের ছবি)
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে পূর্ব গৌতায় সরকারি সেনারা একটি নিরাপদ করিডর প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। গৌতায় আটকে পড়া বেসামরিক লোকজন এ করিডর ব্যবহার করে নিরাপদ স্থানে চলে যেতে পারবে।
সিরিয়া সরকারের পক্ষে একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সেনাবাহিনী ওই করিডরের নিরাপত্তা দিচ্ছে এবং গৌতায় আটকে পড়া লেকাজনের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার প্রস্তুতি নিয়েছে।
সানায় প্রকাশিত এ বিবৃতিতে আরো বলা হয়েছে, সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা পূর্ব গৌতা মুক্ত করার জন্য সরকারি সেনারা বিভিন্ন দিক থেকে গৌতার দিকে এগিয়ে যাচ্ছে। এইমধ্যে তারা বেশ কয়েকটি এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে। এর মধ্যে নাশাবিয়া শহরসহ আশপাশের কয়েকটি গ্রাম ও প্রতিষ্ঠানের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সেনারা। এসব শহর ও গ্রাম মুক্ত করার লড়াইয়ে সন্ত্রাসীরা বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়ে বলে সানা জানিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪