আফরিনে পুরোপুরি 'নিয়ন্ত্রণ' প্রতিষ্ঠার দাবি করল তুর্কি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i54810-আফরিনে_পুরোপুরি_'নিয়ন্ত্রণ'_প্রতিষ্ঠার_দাবি_করল_তুর্কি_বাহিনী
তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার আফরিন শহরের ওপর পুরোপুরি 'নিয়ন্ত্রণ' প্রতিষ্ঠার দাবি করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত নিয়ন্ত্রণকারী মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলাদের বিরুদ্ধে দুই মাসের বেশি লড়াইয়ের পর এটি দখলের দাবি করা হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৪, ২০১৮ ১২:০৮ Asia/Dhaka
  • আফরিনে পুরোপুরি 'নিয়ন্ত্রণ' প্রতিষ্ঠার দাবি করল তুর্কি বাহিনী

তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার আফরিন শহরের ওপর পুরোপুরি 'নিয়ন্ত্রণ' প্রতিষ্ঠার দাবি করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত নিয়ন্ত্রণকারী মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলাদের বিরুদ্ধে দুই মাসের বেশি লড়াইয়ের পর এটি দখলের দাবি করা হলো।

তুর্কি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বরাত দিয়ে তুরস্কের এনটিভি জানিয়েছে, সব গ্রাম থেকে গেরিলাদের হটিয়ে দেয়ার পর এখন আফরিন পুরোপুরি নিয়ন্ত্রণ করছে তুর্কি সশস্ত্র বাহিনী ।

আফরিনে টহল দিচ্ছে তুর্কি ট্যাংক

তুর্কি দৈনিক ইয়েনি সাফাক জানিয়েছে, আফরিনের বিরুদ্ধে তুরস্কের  অভিযান শুরুর পর মোট ৩,৭৩৩ জন কথিত সন্ত্রাসীকে 'নিষ্ক্রিয়' করা হয়েছে। গেরিলাদের আত্মসমর্পণ করা কিংবা বন্দি বা নিহত হওয়া বোঝাতে 'নিষ্ক্রিয়' শব্দটি ব্যবহার করে তুর্কি কর্তৃপক্ষ। অবশ্য, দামেস্ক বা স্থানীয় কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

দুই মাসের বেশি সময় ধরে সিরিয়ার আফরিন অঞ্চলে সামরিক অভিযান চালিয়েছে তুরস্কের সেনাবাহিনী। কুর্দি গেরিলা সংগঠন ওয়াইপিজি-কে নির্মূল করতে এ অভিযান চালানো হচ্ছে বলে দাবি করছে তুর্কি সরকার।#

পার্সটুডে/মূসা রেজা/২৪