মুক্তির বিনিময়ে মাসে ৩ কোটি ডলার দিচ্ছেন সৌদি প্রিন্স ওয়ালিদ
https://parstoday.ir/bn/news/west_asia-i55104-মুক্তির_বিনিময়ে_মাসে_৩_কোটি_ডলার_দিচ্ছেন_সৌদি_প্রিন্স_ওয়ালিদ
সৌদি ধনকুবের প্রিন্স ওয়ালিদ বিন তালালকে মুক্তির বিনিময়ে প্রতি মাসে তিন কোটি ডলার দিতে হচ্ছে। ব্রিটিশ দৈনিক টাইমস এ খবর দিয়েছে। সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান গত বছরের শেষের দিকে দুর্নীতি বিরোধী অভিযানের নামে ওয়ালিদসহ বেশ কয়েকজন প্রিন্স ও মন্ত্রীকে আটক করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ৩১, ২০১৮ ১২:৪৮ Asia/Dhaka
  • প্রিন্স ওয়ালিদ বিন তালাল
    প্রিন্স ওয়ালিদ বিন তালাল

সৌদি ধনকুবের প্রিন্স ওয়ালিদ বিন তালালকে মুক্তির বিনিময়ে প্রতি মাসে তিন কোটি ডলার দিতে হচ্ছে। ব্রিটিশ দৈনিক টাইমস এ খবর দিয়েছে। সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান গত বছরের শেষের দিকে দুর্নীতি বিরোধী অভিযানের নামে ওয়ালিদসহ বেশ কয়েকজন প্রিন্স ও মন্ত্রীকে আটক করে।

এরপর গোপন সমঝোতার মাধ্যমে ওয়ালিদ বিন তালালকে মুক্তি দেওয়া হয়। সে সময় বিপুল অংকের অর্থ দিতে হয়েছে বলে জানা গেছে। এরপরও এখন মুক্ত জীবনযাপনের জন্য তাকে প্রতি মাসে ৩ কোটি ডলার জমা দিতে হচ্ছে।

দৈনিক টাইমস আরও জানিয়েছে, ওয়ালিদ বিন তালাল মুক্তি পাবার পরও লাখ লাখ ডলার দেশের প্রভাবশালী কর্মকর্তাদের দিয়েছেন। 

সৌদি আরবের সবচেয়ে স্বীকৃত ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত প্রিন্স ওয়ালিদ। তিনি তার মুক্তি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, "সৌদি আরব সরকার ও আমার মধ্যে নিশ্চিত বোঝাপড়া হয়েছে। এটা কনফিডেনশিয়াল এবং গোপন চুক্তি। সেই চুক্তিকে আমার সম্মান করতেই হবে।"

যুবরাজ সালমান নিজের ক্ষমতা পাকাপোক্ত করার পাশাপাশি বিরোধীদের ঘায়েল করতে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১