রাখঢাক শেষ: অবশেষে ইসরাইলকে স্বীকৃতি দিলেন বিন সালমান
https://parstoday.ir/bn/news/west_asia-i55230-রাখঢাক_শেষ_অবশেষে_ইসরাইলকে_স্বীকৃতি_দিলেন_বিন_সালমান
অবশেষে ফিলিস্তিনি মুসলমানদের ভূমি জবরদখল করে সৃষ্ট অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। তিনি বলেছেন, বসবাসের জন্য নিজেদের আলাদা ভূখণ্ড রাখার অধিকার ইসরাইলিদের রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৩, ২০১৮ ০১:৩৫ Asia/Dhaka
  • রাখঢাক শেষ: অবশেষে ইসরাইলকে স্বীকৃতি দিলেন বিন সালমান

অবশেষে ফিলিস্তিনি মুসলমানদের ভূমি জবরদখল করে সৃষ্ট অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। তিনি বলেছেন, বসবাসের জন্য নিজেদের আলাদা ভূখণ্ড রাখার অধিকার ইসরাইলিদের রয়েছে।

দি আটলান্টিক পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বিন সালমান বলেছেন, “আমি বিশ্বাস করি নিজেদের দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার সব জায়গার প্রতিটি মানুষের রয়েছে। আমি মনে করি ফিলিস্তিনি ও ইসরাইলিদের নিজস্ব আবাসভূমিতে বসবাস করার অধিকার রয়েছে।”

৩২ বছর বয়সি তরুণ যুবরাজ বিন সালমানই বর্তমানে সৌদি আরবের সর্বময় ক্ষমতার অধিকারী বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। তার এ সাক্ষাৎকারের অর্থ আপাতত সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইসরাইলকে স্বীকৃতি দেয়া না হলেও রিয়াদ যে অচিরেই সে পথে হাঁটছে এর মাধ্যমে তার ইঙ্গিত পাওয়া যায়।

আটলান্টিকে সোমবার প্রকাশিত সাক্ষাৎকারে বিন সালমান আরো বলেন, “কিন্তু প্রত্যেকের জন্য স্থিতিশীল জীবন নিশ্চিত করা এবং স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একটি শান্তি চুক্তি সই করতে হবে।”

শুক্রবার বিন সালমান নিউ ইয়র্কে ইসরাইলপন্থি লবিস্ট গ্রুপের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন

সৌদি যুবরাজ বলেন, ইহুদিদের সঙ্গে সৌদি রাজতন্ত্রের কোনো শত্রুতা নেই এবং ‘বহুদিক দিয়ে ইসরাইলের সঙ্গে আমাদের স্বার্থ জড়িয়ে রয়েছে।’

বিন সালমান আরো বলেন, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে তেল আবিবের সংঘাত শেষ হলে সৌদি আরব ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে।

ইসরাইলি সেনারা গাজা সীমান্তে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়ে যখন প্রায় ২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে তখন তেল আবিবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার কথা বললেন সৌদি যুবরাজ।

শুক্রবার ইসরাইলি সেনারা যেদিন ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় সেদিনই আমেরিকা সফররত বিন সালমান নিউ ইয়র্কে ইসরাইলপন্থি লবিস্ট গ্রুপের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩