সিরিয়ায় হামলা নিয়ে একটি কথাও বলে নি আরব লীগ
https://parstoday.ir/bn/news/west_asia-i55872-সিরিয়ায়_হামলা_নিয়ে_একটি_কথাও_বলে_নি_আরব_লীগ
সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক আগ্রাসন সম্পর্কে কোনো আলোচনা হয় নি আরব লীগের শীর্ষ সম্মেলনে। গতকাল সৌদি আরবে ওই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। কথিত রাসায়নিক হামলার অভিযোগ তুলে সিরিয়ায় আগ্রাসন চালানোর একদিন পর গতকাল (রোববার) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ১৬, ২০১৮ ০৭:২০ Asia/Dhaka
  • শীর্ষ সম্মেলনে আরব লীগের নেতারা
    শীর্ষ সম্মেলনে আরব লীগের নেতারা

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক আগ্রাসন সম্পর্কে কোনো আলোচনা হয় নি আরব লীগের শীর্ষ সম্মেলনে। গতকাল সৌদি আরবে ওই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। কথিত রাসায়নিক হামলার অভিযোগ তুলে সিরিয়ায় আগ্রাসন চালানোর একদিন পর গতকাল (রোববার) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের একজন মুখপাত্র জানান, আরব নেতারা সিরিয়ার সংঘাত নিয়ে আলোচনা করেন কিন্তু সিরিয়ার রাজধানী দামেস্ক ও হোমস প্রদেশের কয়েকটি স্থানে মার্কিন নেতৃত্বাধীন ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে কোনো কথা বলেন নি।

সম্মেলন শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের সাংবাদিকদের জানান, আরব নেতারা কথিত রাসায়নিক হামলার নিন্দা করেছেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন।    

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের ক্ষেপণাস্ত্র হামলা

এর আগে সৌদি আরব, কাতার ও বাহরাইন মার্কিন নেতৃত্বাধীন হামলাকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে এবং মিশর ইরাক ও লেবানন উদ্বেগ প্রকাশ করেছে।

গতকালের সম্মেলনে সিরিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না কারণ ২০১১ সালে আরব লীগ থেকে সিরিয়াকে বহিষ্কার করা হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬