পশ্চিমা ষড়যন্ত্র মোকাবেলায় ইরান-সিরিয়া অর্থনৈতিক সহযোগিতা জরুরি: আসাদ
-
আব্বাস আখুন্দি (বামে) ও বাশার আল-আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, পশ্চিমা ষড়যন্ত্র মোকাবেলার অন্যতম প্রধান উপায় হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সিরিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো। এজন্য ইরান ও সিরিয়া এবং যেসব দেশ সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখায় তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
ইরানের সড়ক ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী আব্বাস আখুন্দির সঙ্গে রাজধানী দামেস্কে আজ (শুক্রবার) এক বৈঠকে প্রেসিডেন্ট আসাদ এ আহ্বান জানান। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো বিভিন্ন দেশের ওপর অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তাদেরকে নতিস্বীকার করতে বাধ্য করে।
বৈঠকে ইরানের মন্ত্রী সবক্ষেত্রে সিরিয়ার প্রতি সমর্থন দেয়ার কথা বলেন। তিনি জানান, সিরিয়ার পুনর্গঠনে ইরান ভূমিকা নিতে প্রস্তুত রয়েছে। বৈঠকে দু পক্ষই ইরান ও সিরিয়ার মধ্যে অর্থনৈতিক ইস্যুতে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে সম্পর্ক কৌশলগত পর্যায়ে নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে।
পরে ইরানি মন্ত্রী আখুন্দি এবং সিরিয়ার অর্থ ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী সামের আল-খালিল একটি সমঝোতা স্মাক বা এমওইউ সই করেন যার মাধ্যমে দু দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করা হচ্ছে। কৌশলগত এ সমঝোতাস্মারকের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইস্যুও রয়েছে। তবে এর প্রধান বিষয় হচ্ছে বাণিজ্য এবং পরিবহন, শিল্প, ব্যাংকিং ও পুনর্গঠনের মতো অন্যান্য ইস্যু।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮