প্রথমবারই ব্যর্থ হলো ইসরাইলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা 'ডেভিড স্লিং'
https://parstoday.ir/bn/news/west_asia-i60305-প্রথমবারই_ব্যর্থ_হলো_ইসরাইলি_ক্ষেপণাস্ত্র_ব্যবস্থা_'ডেভিড_স্লিং'
ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'ডেভিড স্লিং' সিরিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে। অধিকৃত গোলান মালভূমিতে মোতায়েন এই ব্যবস্থাকে গতকাল (সোমবার) প্রথমবারের মতো ব্যবহার করা হলেও তা কোনো কাজে আসে নি। ইসরাইলের ১০ নম্বর টিভি চ্যানেল এ খবর দিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৪, ২০১৮ ১৪:১৫ Asia/Dhaka
  • প্রথমবারই ব্যর্থ হলো ইসরাইলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা 'ডেভিড স্লিং'

ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'ডেভিড স্লিং' সিরিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে। অধিকৃত গোলান মালভূমিতে মোতায়েন এই ব্যবস্থাকে গতকাল (সোমবার) প্রথমবারের মতো ব্যবহার করা হলেও তা কোনো কাজে আসে নি। ইসরাইলের ১০ নম্বর টিভি চ্যানেল এ খবর দিয়েছে।

ইসরাইলের এই টিভি চ্যানেল জানিয়েছে, সিরিয়া থেকে ইসরাইলে 'তুশকা' ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই ডেভিড স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি কাজ শুরু করে। সিরিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য দু'টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কিন্তু এর একটিও সিরিয়ার ক্ষেপণাস্ত্রে আঘাত হানতে পারে নি। 

এই প্রথম ইসরাইল 'ডেভিড স্লিং' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে বলে ইসরাইলি টিভির খবরে বলা হয়েছে। 

এর আগে ইসরাইলের 'আয়রন ডোম' ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বারবারই ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে। ইসরাইলের দৈনিক হাররৎয জানিয়েছে, ২০১৪ সালে গাজায় ৫০ দিনের যুদ্ধে অধিকৃত ইসরাইল লক্ষ্য করে ফিলিস্তিনিরা তিন হাজার ২৫৬ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে মাত্র ৫৫৮টি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পেরেছিল ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম'।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪