সৌদি হামলায় ইয়েমেনে আরো বেসামরিক নাগরিক নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i63368-সৌদি_হামলায়_ইয়েমেনে_আরো_বেসামরিক_নাগরিক_নিহত
সৌদি আরবের বর্বর বিমান হামলায় ইয়েমেনে আরো সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৮, ২০১৮ ১৪:০৩ Asia/Dhaka
  • সৌদি হামলা
    সৌদি হামলা

সৌদি আরবের বর্বর বিমান হামলায় ইয়েমেনে আরো সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

আজ (বুধবার) ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আরমান প্রদেশের হার্ফ সুফিয়ান এলাকায় এ হামলা হয়। আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, নিহতদের মধ্যে তিনটি শিশু ও দুজন নারী রয়েছেন।

এদিকে, সৌদি আরবের বর্বর হামলার প্রতিশোধ নিতে ইয়েমেনের সেনারা সৌদি সমর্থিত পাঁচ সন্ত্রাসীকে হত্যা করেছে। সৌদি আরবের জিজান প্রদেশের সীমান্তে এ ঘটনা ঘটে।

এসব ভাড়াটে সন্ত্রাসী আদ-দাউদ ও দুখাম পাহাড়ি এলাকা দিয়ে ইয়েমেনের দিকে অগ্রসর হচ্ছিল। ইয়েমেনি সেনাদের ক্ষেপণাস্ত্র ও মর্টার হামলায় সন্ত্রাসীদের দুটি সামরিক যানও ধ্বংস হয়।  

অন্যদিকে, ইয়েমেনের জাওফ ও মা’রিব প্রদেশ এবং দেশের পশ্চিম উপকূলে সৌদি সমর্থিত সন্ত্রাসীদের অবস্থানে ইয়েমেনি সেনারা তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলার ফুটেজ সম্প্রচার করেছে আল-মাসিরা টেলিভিশন।#

 পার্সটুডে/এসআইবি/৮