নেতানিয়াহুর মুখে মানবতার কথা মানায় না: হামাস নেতা হানিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i66848-নেতানিয়াহুর_মুখে_মানবতার_কথা_মানায়_না_হামাস_নেতা_হানিয়া
গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী ও শিশু হত্যাকারী। কাজেই তার মুখে মানবতার কথা শোভা পায় না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৬, ২০১৮ ০৪:৪৭ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী ও শিশু হত্যাকারী। কাজেই তার মুখে মানবতার কথা শোভা পায় না।

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় নেতানিয়াহু যেসব কথা বলেন তার প্রতিক্রিয়ায় হামাস নেতা এ মন্তব্য করেন।

নেতানিয়াহু

সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট এরদোগান সেদেশের ইস্তাম্বুল শহরে এক অনুষ্ঠানে বলেন, অন্য কাউকে অভিযুক্ত করার অধিকার ইসরাইলের নেই; কারণ, মানবতাবিরোধী অপরাধের কারণে আগে তেল আবিবের নিজেরই বিচার করার প্রয়োজন দেখা দিয়েছে। এরদোগানের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় এক টুইটার বার্তায় নেতানিয়াহু বলেন, এরদোগান একজন স্বৈরশাসক ও উন্মাদ হওয়ার কারণে ইসরাইলকে উপদেশ  দেয়ার অধিকার তার নেই।

হামাস নেতা হানিয়া নেতানিয়াহুর এই বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, যে ব্যক্তি ফিলিস্তিনি জনগণের ওপর জুলুম ও সন্ত্রাসবাদের জন্য দায়ী সে এভাবে বঞ্চিতদের সমর্থক একটি দেশের শীর্ষ নেতার অবমাননা করতে পারে না।  তিনি জানান, ফিলিস্তিনি জনগণের ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন এবং ইসরাইলের অভ্যন্তরে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা থেকে সবার দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে ইহুদিবাদী প্রধানমন্ত্রী এ বক্তব্য দিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬