সিরিয়ায় রুশ হেলিকপ্টার গানশিপ বিধ্বস্ত: ২ নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i6712-সিরিয়ায়_রুশ_হেলিকপ্টার_গানশিপ_বিধ্বস্ত_২_নিহত
সিরিয়ায় রাশিয়ার একটি অত্যাধুনিক হেলিকপ্টার গানশিপ বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ(মঙ্গলবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ১২, ২০১৬ ১৪:০৯ Asia/Dhaka
  • সিরিয়ায় রুশ হেলিকপ্টার গানশিপ বিধ্বস্ত: ২ নিহত

সিরিয়ায় রাশিয়ার একটি অত্যাধুনিক হেলিকপ্টার গানশিপ বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ(মঙ্গলবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

রুশ বিবৃতিতে বলা হয়েছে, এমআই-২৮এন নাইট হান্টার হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করা হয়নি । এ ছাড়া উদ্ধার অভিযান চালিয়ে নিহত দুই ক্রু’র লাশ উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে হেলিপকপ্টার বিধ্বস্ত হওয়ার কোনো কারণ জানানো হয় নি। অবশ্য রুশ সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রতিকূল আবহাওয়াকে দায়ী করা হয়েছে।#

মূসা রেজা/১২