কুর্দি বিক্ষোভকারী হত্যার প্রতিবাদে তুর্কি রাষ্ট্রদূত তলব করবে বাগদাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i67654-কুর্দি_বিক্ষোভকারী_হত্যার_প্রতিবাদে_তুর্কি_রাষ্ট্রদূত_তলব_করবে_বাগদাদ
ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিক্ষোভকারীদের ওপর তুরস্কের সেনাদের গুলিবর্ষণ এবং এক কিশোরকে হত্যার প্রতিবাদে বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত তলব করার সিদ্ধান্ত নিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৯ ১৭:১৭ Asia/Dhaka
  • তুর্কি সেনাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয় কুর্দি বিক্ষোভকারীরা
    তুর্কি সেনাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয় কুর্দি বিক্ষোভকারীরা

ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিক্ষোভকারীদের ওপর তুরস্কের সেনাদের গুলিবর্ষণ এবং এক কিশোরকে হত্যার প্রতিবাদে বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত তলব করার সিদ্ধান্ত নিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল (শনিবার) শেষ বেলায় স্থানীয় কুর্দি লোকজন তুর্কি সামরিক ঘাঁটির সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করে কিন্তু তাদের ওপর তুরস্কের সেনারা গুলিবর্ষণ করলে সংঘর্ষ শুরু হয়। কুর্দিস্তানের ওপর বিমান হামলা বন্ধের দাবিতে শালাদজে শহরের তুর্কি সামরিক ঘাঁটির সামনে ইরাকি কুর্দিরা বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীদের ওপর গুলি বর্ষণের ফলে লোকজন আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তুর্কি ঘাঁটির বহু সামরিক গাড়ি ও অন্য সম্পদে তারা আগুন ধরিয়ে দেয়।  

তুর্কি জঙ্গিবিমান

তুর্কি সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে ১৩ বছরের এক কিশোর নিহত ও ১০ জন আহত হয়। কুর্দি জনগণের ওপর তুর্কি সেনাদের হামলার নিন্দা করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে তার কাছে প্রতিবাদলিপি দেয়া হবে এবং এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা নেয়ার কথা বলা হবে।

কুর্দিস্তানের ওপর তুরস্ক মাঝেমধ্যেই বিমান হামলা চালিয়ে আসছে এবং সেখানে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। এসবের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে কুর্দিরা গতকাল বিক্ষোভের আয়োজন করে। তুরস্ক বলছে, কুর্দি গেরিলাদের দমনের জন্য বিমান হামলা অপরিহার্য।#    

পার্সটুডে/এসআইবি/২৭