আসাদের কাছে পুতিনের বার্তা পৌঁছে দিলেন রুশ মন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i68980-আসাদের_কাছে_পুতিনের_বার্তা_পৌঁছে_দিলেন_রুশ_মন্ত্রী
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধের বিষয়ে কয়েকটি দেশ দ্বৈত নীতি গ্রহণ করেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে গতকাল (মঙ্গলবার) রাজধানী দামেস্কে বৈঠকের সময় তিনি একথা বলেন। তিনি কোনো দেশের নাম উল্লেখ না করলেও আমরিকা ও তার মিত্রদের কথা বোঝাতে চেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২০, ২০১৯ ০৮:৪১ Asia/Dhaka
  • সের্গেই শোইগু (বামে) বাশার আসাদ (ডানে)
    সের্গেই শোইগু (বামে) বাশার আসাদ (ডানে)

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধের বিষয়ে কয়েকটি দেশ দ্বৈত নীতি গ্রহণ করেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে গতকাল (মঙ্গলবার) রাজধানী দামেস্কে বৈঠকের সময় তিনি একথা বলেন। তিনি কোনো দেশের নাম উল্লেখ না করলেও আমরিকা ও তার মিত্রদের কথা বোঝাতে চেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট আসাদ বলেন, কয়েকটি দেশ সরকারি বিবৃতির মধ্যে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইকে সীমাবদ্ধ করে রেখেছে কিন্তু বাস্তবে তারা সন্ত্রাসবাদকে সমর্থন করছে এবং সন্ত্রাসীদের সঙ্গে কাজ করছে। শুধু তাই নয়, তারা বেশকিছু এলাকায় সন্ত্রাসীদেরকে সুরক্ষা দেয়ারও ব্যবস্থা করছে।

জেনারেল শোইগুকে প্রেসিডেন্ট প্রাসাদে স্বাগত জানান বাশার আল-আসাদ

বাশার আসাদ বলেন, “এসব দেশের দ্বৈত নীতি গ্রহণের কারণে বেসামরিক হতাহতের সংখ্যা বেশি হচ্ছে; সর্বোপরী তারা সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়ার কাজে সহায়তা করছে বলে আজ আমরা দেখছি।”

প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে বাশার আসাদকে একটি বার্তা হস্তান্তর করেন। তিনি জানান, সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই অব্যাহত রাখতে এবং সিরিয়ার সমস্ত ভূখণ্ড উদ্ধার ও দেশটির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে মস্কো পূর্ণ সমর্থন দিয়ে যাবে।#

পার্সটুডে/এসআইবি/২০