বাশার আসাদের ইরান সফরে রাশিয়া চিন্তিত ছিল না: রুশ রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/west_asia-i69011-বাশার_আসাদের_ইরান_সফরে_রাশিয়া_চিন্তিত_ছিল_না_রুশ_রাষ্ট্রদূত
ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লেভান ডিগারিয়ান বলেছেন, সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট তেহরান সফরে গেলে মস্কো অসন্তুষ্ট হয়েছে বলে গণমাধ্যমে যে খবর বের হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বন্ধুপ্রতীম দু দেশের মধ্যে ফাটল ধরানোর জন্য এ ধরনের রিপোর্ট প্রচার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মার্চ ২১, ২০১৯ ১৬:০৫ Asia/Dhaka
  • ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লেভান ডিগারিয়ান
    ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লেভান ডিগারিয়ান

ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লেভান ডিগারিয়ান বলেছেন, সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট তেহরান সফরে গেলে মস্কো অসন্তুষ্ট হয়েছে বলে গণমাধ্যমে যে খবর বের হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বন্ধুপ্রতীম দু দেশের মধ্যে ফাটল ধরানোর জন্য এ ধরনের রিপোর্ট প্রচার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

গতকাল (বুধবার) তিনি বলেন, “এই সফর সম্পর্কে আমরা মোটেই চিন্তিত ছিলাম না।” তিনি আরো বলেন, এ ধরনের রিপোর্ট প্রচার করার অর্থ হচ্ছে ইরান, রাশিয়া ও সিরিয়ার মধ্যে বিভেদ সৃষ্টি করা। তবে তারা তাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।

 ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে (ডানে) সাক্ষাতে প্রেসিডেন্ট বাশার আসাদ

ফেব্রুয়ারি মাসের শেষ দিকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরান সফর করেছিলেন। ২০১১ সালে সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর এটা ছিল তার প্রথম সরকারি সফর। তেহরান সফরে গিয়ে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করেন।

সিরিয়া সংকট শুরুর পর থেকেই ইরান ও রাশিয়া বাশার আসাদের সরকারকে সহযোগিতা করছে। ইরান সামরিক উপদেষ্টার ভূমিকা পালন করছে আর রাশিয়া সরাসরি বিমান হামলায় অংশ নিচ্ছে।#   

পার্সটুডে/এসআইবি/২১