অর্থনীতির পুনরুজ্জীবন: আলোচনায় আসাদ ও রুশ উপ প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i69731-অর্থনীতির_পুনরুজ্জীবন_আলোচনায়_আসাদ_ও_রুশ_উপ_প্রধানমন্ত্রী
সিরিয়ার অর্থনীতি পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার-আল আসাদ এবং রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ইউরি বোরিসভ। এর পাশাপাশি তারা সিরিয়ার নতুন সংবিধান তৈরির কমিটি নিয়েও আলাপ করেন। এ কমিটি সিরিয়ার নতুন সংবিধানের খসড়া তৈরি করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২১, ২০১৯ ০৬:১৫ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট বাশার-আল আসাদ (ডানে) এবং রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ইউরি বোরিসভ
    প্রেসিডেন্ট বাশার-আল আসাদ (ডানে) এবং রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ইউরি বোরিসভ

সিরিয়ার অর্থনীতি পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার-আল আসাদ এবং রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ইউরি বোরিসভ। এর পাশাপাশি তারা সিরিয়ার নতুন সংবিধান তৈরির কমিটি নিয়েও আলাপ করেন। এ কমিটি সিরিয়ার নতুন সংবিধানের খসড়া তৈরি করবে।

গতকাল (শনিবার) প্রেসিডেন্ট আসাদ ও বোরিসভ রাজধানী দামেস্কে বৈঠক করেন। এ সময় তারা সবক্ষেত্রে দু দেশের সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয় নিয়েও মত বিনিময় করেন। এছাড়া জ্বালানি, শিল্প এবং বাণিজ্য খাতে কয়েকটি চুক্তি সই করেন। গতকালের বৈঠকে পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা এবং দু দেশের মধ্যে সই হওয়া চুক্তিগুলো বাস্তবায়নের উপায় নিয়েও আলোচনা করা হয়।

বোরিসভ হচ্ছেন রুশ-সিরিয়া যৌথ বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা বিষয়ক কমিটির প্রধান। দামেস্ক সফরে তিনি প্রেসিডেন্ট বাশার আসাদকে বিভিন্ন চুক্তি বাস্তবায়ন ও সেগুলো বাস্তবায়নের পথে বাধা সম্পর্কে ব্রিফ করেন। এ সময় তিনি সন্ত্রাসবাদ মোকাবেলা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সিরিয়াকে আরো সহযোগিতা দেয়ার জন্য মস্কোর আগ্রহের কথা জানান।#

পার্সটুডে/এসআইবি/২১